এল ক্ল্যাসিকোর আগে বেশ আত্মবিশ্বাসী মরিনহো

রোববার রাতে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামাবে চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ ঘিরে উত্তাপ ছড়াচ্ছে মাঠ ও মাঠের বাইরে। এবার সেই উত্তাপে ঘি ঢাললেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। দ্বিতীয় মেয়াদে লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নিয়ে বার্সেলোনার বিপক্ষে এই প্রথম ডাগআউটে থাকবেন পর্তুগিজ কোচ।
ন্যু ক্যাম্পে গড়াতে চলা ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী রিয়াল কোচ। তার অধীনে রিয়াল মাদ্রিদ এই মৌসুমে শিরোপা জয় করবে বলে মনে করেন মরিনহো।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফুটবল বিশ্বে আরও অনেক গুরুত্বপূর্ণ ডার্বি রয়েছে, তবে এটি একেবারেই আলাদা। যখন এই ম্যাচটি হয় তখন যেন পুরো ফুটবলপ্রেমী বিশ্ব থমকে দাঁড়ায়। আশা করি, এটি একটি দুর্দান্ত ম্যাচ হবে এবং আমরাই জয়ী হব। আর মরিনহোর অধীনে রিয়াল মাদ্রিদ শিরোপা জেতে ’
রেফারি নিয়ে মরিনহো বলেন, ‘রেফারি কে তা নিয়ে আমি কখনো মাথা ঘামাই না। আমি সবসময় বিশ্বাস করি যে, রেফারি ভালোই হবেন। রেফারি যেই হোক তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। রিয়াল মাদ্রিদের ভেতর থেকে আমাকে কেউ বলেনি এই রেফারি দায়িত্ব পালন করবেন। তিনি যেই হোন না কেন আশা করি তার দায়িত্ব পালন ভালোভাবেই সম্পন্ন হবে।’






