স্পোর্টস

‘মিথ্যা প্রতিশ্রুতি’ দিয়ে জরিমানার মুখে নেইমার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ফুটবল মাঠে, তার পেছনে দর্শকরা বসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনেক জল ঘোলা করে সান্তোস থেকে বার্সেলোনায় এসেছিলেন নেইমার। আবার কাতালান দলটি থেকে পিএসজিতে গেছেন জল ঘোলা করেই। প্যারিসের ক্লাবটিতে দারুণভাবে জ্বলে উঠেছেন। সঙ্গে বিতর্ককেও করেছেন সঙ্গী। এবার নতুন কোন বিতর্ক নয়, পুরনো অভিযোগেই জরিমানার মুখে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা।

নিজ দেশে কর ফাঁকির অভিযোগে ১.২ মিলিয়ন ডলার বা প্রায় ১ কোটি টাকা জরিমানার মুখে পড়েছেন নেইমার। ব্রাজিল আদালতের চোখে যেটি ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয়ের মিথ্যে প্রতিশ্রুতির প্রাপ্য ফল।

গত মঙ্গলবার নেইমারকে ব্রাজিলিয়ান ৩.৮ মিলিয়ন রিয়েল জরিমানা করেন দেশটির তৃতীয় প্রাদেশিক আদালত। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিজদেশে কর ফাঁকির অভিযোগে ২০১৫ সালে ব্রাজিল তারকার ৬২.২ মিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করছিল দেশটির আদালত। এরমধ্যে ছিল নেইমারের ব্যক্তিগত জেট বিমানও।

সময়মত এবারের জরিমানা পরিশোধ করা না হলে নেইমারের বাবা-মা এবং তার পরিচালিত তিনটি কোম্পানিকেও জরিমানা করা হবে বলে জানিয়েছেন আদালত।

আদালতের মতে রোজগার এবং ইমেজ সত্ত্ব থেকে প্রাপ্য অর্থের ট্যাক্স ফাঁকি দিতে নামকাওয়াস্তে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন নেইমার। সেই প্রতিষ্ঠানগুলোর নামে ১৫ থেকে ২৫ শতাংশ কর দিতেন তিনি। অথচ ঘুর পথের আশ্রয় না নিলে নেইমারকে পরিশোধ করতে হত কমপক্ষে ২৭.৫ শতাংশ কর।

তৃতীয় প্রাদেশিক আদালতের বিচারক কার্লোস মুতা জানান, এভাবে কর ফাঁকি দিয়ে বিচার ব্যবস্থার মর্যাদা লুণ্ঠন করেছেন নেইমার। এমনকি বারবার তাকে সতর্ক করার পরও প্রতিবারই ‘মিথ্যে প্রতিশ্রুতি’ দিয়ে সময়ক্ষেপণ করার অভিযোগও আনা হয়েছে নেইমারের নামে।

বিষয়:নেইমার জুনিয়র পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…