স্পোর্টস

মিডিয়া কাপে চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন

বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা মাঠে খেলছে, জমে উঠেছে বিএসজেএ মিডিয়া ফুটবল. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন বিএসজেএ আন্তঃহাউজ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ট্রিবিউন। ফাইনালে চ্যানেল টুয়েন্টি ফোরকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে তারা।

এর আগে সেমিফাইনালে ঢাকা ট্রিবিউন জাগো নিউজকে এবং চ্যানেল টুয়েন্টি ফোর একুশে টেলিভিশনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

টুর্নামেন্টের ফেয়ার-প্লে ট্রফি জিতেছে জাগো নিউজ। সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোরের সাদমান সাকিব।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি।

বিষয়:বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…