ফুটবল

মিডিয়া কাপ ফুটবলের সেমিতে চ্যানেল আই

মিডিয়া কাপ ফুটবলের সেমিতে চ্যানেল আই

বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চ্যানেল আই। শুক্রবার আসরের কোয়ার্টার ফাইনালে জাগো নিউজকে ৩-০ গোলে হারায় তারিকুল ইসলাম মাসুমের দল।

বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চ্যানেল আইয়ের খেলোয়াড়রা। গোল পেতেও সময় লাগেনি। ১০ মিনিটের মাথায় কামাল মল্লিকের গোলে ১-০তে লিড নেয় দলটি।

বিরতি থেকে ফিরে আরও দুটি গোল করেন আব্দুল্লাহ আল নওফেল এবং আরিফ হোসেন। দুর্দান্ত খেলে ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ আল নওফেল।

শনিবার সেমিফাইনালে চ্যানেল আইয়ের প্রতিপক্ষ ঢাকা ট্রিবিউন। গ্রুপপর্বের প্রথম ম্যাচে বিটিভিকে ২-০ গোলে, দ্বিতীয় ম্যাচে চ্যানেল টোয়েন্টিফোরকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারে জায়গা করে নিয়েছিল টিম চ্যানেল আই।

বিষয়:চ্যানেল আই বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…