চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়ায় প্রকাশিত আওয়ামী লীগের প্রার্থী তালিকা ভুয়া: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

সংবাদ মাধ্যমগুলোতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দাবি করে যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তা ভুয়া এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকালে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, ‘আমরা দলের পক্ষ এখনও কাউকে মনোনয়ন দেইনি। জোটগতভাবে মনোনয়ন দেয়া হবে।’

‘‘যারা দাবি করছেন বা মনোনয়ন পেয়েছেন বা বাদ পড়েছেন বলে নিউজ আসছে, সব ভুয়া। আমরা কাউকে মনোনয়ন দেইনি, দিয়েছে মিডিয়া।’’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন: আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, ঐক্যফ্রন্টের ব্যানারে একটি দল নির্বাচন বানচালের পায়তারা করছে। সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বিরাজ করছিল। তফসিল ঘোষণার পর মনোনয়ন দেওয়ার পর্বে তারা পরিকল্পিতভাবে সংগ্রহের নামে সারাদেশ থেকে তাদের নেতাকর্মীর পাশাপাশি সন্ত্রাসীদের জড়ো করে পুলিশের ওপর হামলা করেছে। ২০ জনের মত পুলিশ আহত হয়ে হাসপাতালে।

‘‘এতদিন যারা পরিবেশ পরিবেশ বলে চিৎকার করছিলো, তফসিল ঘোষণার পর তারাই পরিবেশ নষ্ট করছে।’’

Reneta

তারেক রহমানের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া আইনের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ্য করে তিনি বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে তারেক রহমান কোনো প্রচারণায় অংশ নিতে পারবে না। প্রয়োজনের আলোচনার মাধ্যমে আদালতের আশ্রয় নেয়া হবে৷ নির্বাচন কমিশন কি বলেছে তা অনুষ্ঠিকভাবে জানি না। তাই কমিশন সচিবের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করবো না।

বিএনপি আওয়ামী লীগের চেয়ে বেশি মনোনয়ন ফরম বিক্রির ভুয়া প্রতিযোগিতায় লিপ্ত অভিযোগ করে কাদের বলেন, আমাদের ৪ হাজার মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এখন তারা তার চেয়ে বেশি বিক্রি দেখাতে চায়। আর এজন্য তারা চিহ্নিত দাগি সন্ত্রাসীদের জড়ো করে ফরম বিক্রি দেখাচ্ছে। তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়।

‘‘আমি চ্যালেঞ্জ করে বলছি, তারা মনোনয়ন ফরম বিক্রির ভুয়া সংখ্যাতত্ব দিচ্ছে।’’

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, ত্রাণ সম্পাদক সুজিত নন্দী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য মারুফা আক্তার পপি, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগসহ আরও অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআওয়ামী লীগের মনোনয়নএকাদশ জাতীয় নির্বাচনঐক্যফ্রন্টওবায়দুল কাদেরবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি এখনও অনবদ্য, অতুলনীয়: রুমী

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ২, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়ে ৪২০ কোটি ডলার

জুলাই ২, ২০২৬

বক্স অফিস কাঁপানো ‘বরবাদ’ টিমের নতুন মিশন!

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন গড়া হলে সেটাই সরকারের জন্য ফ্র্যাঙ্কস্টাইন হবে

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT