চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়ার চোখে রোনালদোর রিয়াল ছাড়তে চাওয়ার কারণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রোনালদো

বিশ্বফুটবলে নয়া গরম খবর, মৌসুম শেষে রিয়ালে থাকতে চান না রোনালদো। স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিংগুইতা’ এমন বোমা ফাটানোর পর এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি পর্তুগিজ অধিনায়ক। সিআর সেভেনের এমন নীরবতায় সম্মতির লক্ষণ খুঁজে পাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম।

এর মাঝে সংবাদমাধ্যম এএস কিছু বিশ্লেষণ উপস্থাপন করেছে। সেই বিশ্লেষণ দিয়ে তারা বোঝাতে চাইছে, এসব কারণেই রোনালদো রিয়াল ছাড়তে চান।

নেইমারকে রিয়ালে আনার গুঞ্জন

পিএসজিতে সময়টা ভাল কাটছে না নেইমারের। বার্সা ছেড়ে বিশ্বের দামী খেলোয়াড় হয়ে প্যারিসে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘিরে গুঞ্জন দল ছাড়ার জন্য হাঁসফাঁস করছেন তিনি। আর এমন গুঞ্জনকে কাজে লাগাতে কোমরবেঁধে নামার প্রস্তুতি নিচ্ছে রিয়াল। প্রয়োজনে বড় অঙ্কের অর্থ খরচ করতেও আপত্তি নেই লস ব্লাঙ্কোস কর্তাদের। পর্তুগিজ ফরোয়ার্ডের বয়স চলছে ৩২, চলতি মৌসুমে নামের প্রতি ঠিক সুবিচারও করা হচ্ছে না। মূলত রোনালদোর বিকল্প বিবেচনায় আনা হতে পারে নেইমারকে। তাই সবদিক বিবেচনায় রিয়াল ছাড়ার সিদ্ধান্তটা নিলেও নিতে পারেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

এমবাপেকে দলে টানার চেষ্টা

গ্রীষ্মকালীন দল-বদলে রিয়ালের রাডারে বেশ ভালভাবেই ছিলেন কাইলিয়ান এমবাপে। মোনাকো থেকে ফরাসী ফরোয়ার্ডকে কিনতে ১৪০ মিলিয়ন ইউরো হাসিমুখেই খরচ করার ইচ্ছা ছিল মাদ্রিদের দলটির। শেষ পর্যন্ত অবশ্য তা আর হয়ে উঠেনি, ধারে পিএসজিতে চলে গেছেন এমবাপে। আগামী মৌসুমের শুরুতে হয়ে যেতে পারেন বিশ্বের দ্বিতীয় দামি ফুটবলারও। এমবাপেকে রিয়ালের পাওয়া হয়নি মূলত রোনালদোর অনিচ্ছার কারণেই। এমবাপেকে দলে টানলে নিজে থাকবেন না, রোনালদোর এমন হুমকির মুখে শেষ পর্যন্ত পিছুটান দেয় রিয়াল। এএসের দাবি সেই রাগটা এখনো পুষে রেখেছেন পর্তুগিজ অধিনায়ক। সঙ্গে নেইমারকে দলে টানার গুজবটা তার ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। আর তাতেই…!

Reneta

টাকা, টাকা আর টাকা

নেইমারকে আকাশছোঁয়া দামে নিয়ে গেছে পিএসজি। মেসির সামনেও বার্সার লোভনীয় প্রস্তাব। তাই ক্লাবকে বেতন বাড়ানোর জন্য চাপ দিয়েছিলেন রোনালদো। তাতে তার সামনে যে প্রস্তাব উত্থাপন করেছেন রিয়াল কর্তারা তাতে মন ভরেনি সিআর সেভেনের। লস ব্লাঙ্কোসদের নতুন প্রস্তাব ক্ষুব্ধ করেছে তাকে। পাঁচবারের বিশ্বসেরা ফুটবলারের যুক্তি, আরও ভাল বেতন প্রাপ্য তার। বার্ষিক ২১ মিলিয়ন ইউরো বেতন পাওয়া রোনালদো বেশ পিছিয়ে আছেন নেইমার এবং মেসির তুলনায়। পিএসজিতে নেইমারের বেতন বার্ষিক ৩৫ মিলিয়ন এবং বার্সার নতুন চুক্তিতে মেসি পাবেন ৪০ মিলিয়ন ইউরো। যে কারণে টটেনহ্যামের কাছে হেরে রোনালদো বলেই বসেছেন, ‘রিয়ালের সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছি না আমি!’

ঘাড়ের ওপর করের ভুত

কর ফাঁকির মামলায় ত্যক্তবিরক্ত হয়ে গত মৌসুমেই ছাড়তে চেয়েছিলেন রিয়াল শিবির। অনেক বুঝিয়ে শুনিয়ে যদিও শেষ পর্যন্ত রোনালদোকে ধরে রাখতে পেরেছে রিয়াল, তবে কর ফাঁকির মামলা খুব সহজে পিছু ছাড়ছে না সিআর সেভেনের। মামলায় দোষী সাব্যস্ত হলে নেমে আসতে পারে জেল-জরিমানা। এমন সমস্যা নিয়ে আর মাথা ঘামাতে চাচ্ছেন না রোনালদো। মামলা লড়ার চেয়ে ভাল উপায় এখন একটাই। স্পেন ছেড়ে উড়াল দেওয়া!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT