চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিজানের কথায় প্রথমবার সিনেমার বাইরে আসিফ-ইমন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৬, জুন ২০২১
বিনোদন
A A

সুরকার, সংগীত পরিচালক শওকত আলী ইমনের হাত ধরে গানের জগতে প্রবেশ বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এরপর দীর্ঘ ২৩ বছর ধরে অসংখ্য গানে একসঙ্গে কাজ করেছেন তারা।

তবে সবগুলোই ছিল সিনেমার গান। এবারই প্রথম অডিও গান করলেন তারা। গানটির কথা লিখেছেন গীতিকার এ মিজান।

শওকত আলী ইমনের সুর ও সংগীতে গানটিতে কণ্ঠ দেন আসিফ আকবর। মঙ্গলবার (১৫ জুন) আসিফের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। তবে এখনও গানটির শিরোনাম ঠিক হয়নি।

গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, শ্রদ্ধাভাজন শওকত আলী ইমন ভাই, যার হাত ধরে আমার গানের জগতে প্রবেশ। দীর্ঘ ২৩ বছর ভাইয়ার সাথে অনেক কাজ করেছি প্লে-ব্যাকে। এই প্রথম গাইলাম অডিওর জন্য একটি গান।

তিনি আরও বলেন, ইমন ভাইয়ের রেকর্ডিং মানেই নিত্যনতুন এক্সপ্রেশন শেখা। তিনি নিজেই একটা সংগীত প্রতিষ্ঠান। উনার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ইমন ভাইয়ের সুর সংগীতে গান লিখেছে তরুণ গীতিকার এ মিজান। তিনজনের একসঙ্গে প্রথম কাজ। আবার অডিও ইমন ভাইয়ের সঙ্গে আমার প্রথম। সবকিছু মিলিয়ে ভালো একটি গান দর্শকদের উপহার দিতে পারবো।

শওকত আলী ইমন বলেন, দীর্ঘ ২৩ বছর আসিফের সাথে কাজের সম্পর্ক হলেও চলচ্চিত্রের গানের বাইরে আজই প্রথম। এবার অডিওর জন্য একটি গান করলাম। আশা করি সবার ভাল লাগবে গানটি।

Reneta

গীতিকবি এ মিজান বলেন, এর আগে ইমন ভাইয়ের সঙ্গে বেশ কিছু কাজ করেছি। তার কাজের তুলনা হয় না। প্রায় দুই যুগ ধরে তারা কাজ করলেও প্রথমবার অডিও গান করলেন, এটি লিখতে পেরে আমিও ভীষণ আনন্দিত।

গীতিকার জানান, গানটির শিরোনাম ঠিক হলেই একটি লেভেল কোম্পানির ব্যানারে গানটি প্রকাশ করা হবে

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফআসিফ আকবরগানশওকত আলী ইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT