রাজনীতি

মিছিল নয়, কালো পতাকা প্রদর্শন করবে বিএনপি

মিছিল নয়, কালো পতাকা প্রদর্শন করবে বিএনপি

২২ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে ২৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীতে কালো পতাকা মিছিলের পরিবর্তে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে বিএনপি।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, সরকার বিরোধী দলকে পৈশাচিক চেষ্টায় কর্মসূচি করতে দিচ্ছে না। এর প্রতিবাদে আমরা পূর্বঘোষিত কালো পতাকা মিছিলের পরিবর্তে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবো। এটি মিছিলের চেয়ে ব্যাপক অর্থবহন করে বলেও জানান তিনি। ঢাকা মহানগরীতে বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠন এবং বিএনপি সমর্থকরা যে যেখানে থাকবে সেখানেই কালো পতাকা প্রদর্শন করবে।

রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে যতো অপকৌশল করা হোক না কেন, তাকে দূরে রাখা যাবে না। দেশ-বিদেশ তা মানবে না। খালেদা জিয়া বিহীন নির্বাচনের নীল নকশা প্রতিরোধ করতে জনগণ এখন বদ্ধপরিকর।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপি আলোচনা সভা করবে বলে জানান রিজভী। বিকাল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।

বিষয়:কালো পতাকা প্রদর্শন খালেদা জিয়া বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…