চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিউনিখ হামলায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

মিউনিখের একটি ব্যস্ত শপিং মলে বন্দুকধারীদের হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। হামলার কঠোর নিন্দার পাশাপাশি জার্মানির পাশে থাকার অঙ্গীকার করেছেন তারা।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় শহরের একটি শপিং সেন্টারে হামলা চালায় বন্দুকধারী। এতে হামলাকারীসহ ১০ জন নিহত ও ১৬ জন মানুষ আহত হয়।

হামলার নিন্দা জানিয়ে জার্মানিকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের মিত্রদের মধ্যে জার্মানি অন্যতম। এই অবস্থায় তারা যে ধরনের সহযোগিতা চায় আমরা সেটাই দিতে প্রস্তুত রয়েছি।

ওবামার পাশাপাশি মিউনিখ হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টি থেকে মনোনয়ন পাওয়া দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, নৃশংস হামলায় আক্রান্ত সবার প্রতি আমাদের প্রার্থনা। এটা চলতে পারে না। সন্ত্রাসের এই বাড়বাড়ন্ত সব সভ্য মানুষের জীবনের জন্যেই হুমকি। এটা বন্ধ করতে আমাদের সর্বশক্তি প্রয়োগ করতে হবে।’

Reneta

আর জার্মানির পাশে থাকার বার্তা দিয়ে হিলারি বলেন, এই ভয়াবহ অবস্থা আমরা পর্যেবক্ষণ করছি এবং এর উপযুক্ত বিচারের জন্য জার্মানির পাশে আছি।

জার্মানির প্রতি সহমর্মীতা জানিয়ে কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ‘মিউনিখের ঘটনা খুবই গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে কানাডা সরকার। আমরা জার্মানি এবং ভুক্তভোগী পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি।’

হামলার নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও বেক্সিট নেতা বরিস জনসন বলেছেন, জার্মান বন্ধুদের শুধু সমবেদনা জানানোর কথাটাই বলতে পারি।

গ্রিসের প্রেসিডেন্ট অ্যালেক্সিস সিপ্রাস তার প্রতিক্রিয়ায় বলেন, আগামী দিনে ইউরোপে এই ধরনের সন্ত্রাস আমরা বরদাস্ত করবো না। এই কঠিন সময়ে আমরা জার্মানি ও জার্মান জনগণের পাশে আছি।

হামলার নিন্দা ও প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্স, তুরস্কসহ জার্মানির অন্যসব মিত্ররাও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিউনিখে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT