বিনোদন

মা হলেন কারিনা কাপুর

মা হলেন কারিনা কাপুর

প্রথমবারের মতো মা হলেন বলিউড নায়িকা কারিনা কাপুর খান। মঙ্গলবার সকাল ৭.৩০ মিনিটে মুম্বাইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন কারিনা। মা ও ছেলে সুস্থ আছে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন স্বামী সাইফ আলী খান।

কারিনা-সাইফের ছেলের নাম রাখা হয়েছে তৈমুর আলী খান।  হাসপাতালে কারিনা পাশে রয়েছেন কারিনার বাবা রণধীর কাপুর ও বোন কারিশমা কাপুর।

নানাভাই রণধীর কাপুর উচ্ছ্বসিত হয়ে গণমাধ্যমকে বলেছেন, আজ আমাদের খুশির দিন’ কারিনা ও তার ছেলে দু’জনই সুস্থ আছেন।

এদিকে বেবোর মা হওয়ার খবর শুনে কারিনার বন্ধু প্রযোজক ও পরিচালক করণ জোহর টুইট করেছেন। মা হলেন কারিনা কাপুর

বাবা হয়ে উচ্ছ্বসিত সাইফ আলী খান বলেছেন, ‘এতদিনে ‌সম্পূর্ণ হলাম আমরা। খুব ভাল অনুভূতি হচ্ছে’।

সন্তানসম্ভাবা বেবো মাতৃকালীন সময়টা দারুণভাবে উপভোগ করেছেন। ফ্যাশন শো থেকে শুরু করে বিভিন্ন পার্টিতে তিনি উপস্থিত থেকেছেন।

 

বিষয়:কারিনা কাপুর খান নায়িকা বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…