বিনোদন

মা হচ্ছেন সংগীতশিল্পী পুতুল

সন্তানসম্ভবা পুতুলের সাথে স্বামী, উভয়ই হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানসম্ভবা পুতুলের সাথে তার স্বামী একটি সুন্দর উদ্যানের মধ্যে হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মা হতে চলেছেন রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’ দিয়ে শ্রোতা মহলে পরিচিতি পাওয়া জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই বিষয়টি জানিয়েছেন এই শিল্পী।

অস্ট্রেলিয়া প্রবাসী ব্যাংকার, সংগীত পরিচালক সৈয়দ রেজা আলিকে গেল বছরের এপ্রিলে বিয়ে করেন পুতুল। তাদের বিয়ের পর প্রথম ভালোবাসা দিবসের দিনই সুখবর দিলেন এই দম্পতি।

ফেসবুক স্ট্যাটাসে পুতুল জানালেন,‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভেতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হবার জন্য আমার ভেতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি, প্রতিনিয়ত একটা ভ্রুণ থেকে সত্তা হয়ে উঠবার তোড়জোড় তার। হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলি।’

পুতুল জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের প্রথম সপ্তাহে বা জুনের শেষে সন্তানের জন্ম হওয়ার কথা।

বিষয়:গান পুতুল বসন্ত ভালোবাসা দিবস মা মিউজিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…