চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদা’র ফোনটি গায়েব, এসএমএস পাঠায়নি স্কুল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ০৬, জুন ২০১৬
বাংলাদেশ
A A

যে এসএমএস পেয়ে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু
ছেলেকে স্কুলে দিতে ১৫ মিনিট আগে বাসা থেকে বের হয়েছিলেন; সেই এসএমএস স্কুল
থেকেই পাঠানো হয়নি বলে দাবি করেছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।

তবে এমন
দাবির সত্যতা নিশ্চিত করতে গিয়ে নতুন বাধার মুখে পড়েছে পুলিশ। কারণ নিহত
স্ত্রী মিতুর ফোনটিও খুঁজে পাওয়া যাচ্ছে না।

বাবুল আক্তার ও মাহমুদা খানম দম্পতির ছেলে আক্তার মাহমুদ মাহির ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম শ্রেণীর ছাত্র।

Banglabid

সিটিজি নিউজ ডটকম জানিয়েছে, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জুনিয়র শাখার সমন্বয়ক ইয়াসমিনা হক জানিয়েছেন, ‘স্কুলের শিডিউল সংক্রান্ত কোন এসএমএম তারা অভিভাবকদের পাঠাননি, রোববারে স্কুলে প্রবেশের সময় ৭.২০ মিনিট এবং সাড়ে সাতটা থেকে স্কুলের কার্যক্রম শুরু হয়, এটা রোববারের পূর্ব নির্ধারিত শিডিউল’।

ইয়াসমিনা আরও জানান, “সাধারণত সকাল ৬টা ৫৫ মিনিট থেকে সাতটার মধ্যে স্কুলের গাড়ি জিইসি মোড় থেকে ছেড়ে আসে, আমি জামাল খান সড়ক থেকে সাতটায় স্কুলের গাড়িতে উঠি, সকালে রাস্তা ফাঁকা থাকে তাই ওইসব এলাকাতে স্কুলে পৌঁছতে ১৫-২০ মিনিটের বেশি লাগে না, সকাল সাড়ে ছয়টা কিংবা ৬.৪০ মিনিটে কোন গাড়ী থাকার কথা নয়।”

কিন্তু ঘটনার দিন প্রতিবেশিরা সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রতিদিন সাতটায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসির মোড়ে হাজির হতেন মিতু। তবে স্কুল থেকে শিডিউল এগিয়ে আনার এসএমএস পেয়ে ১৫ মিনিট আগে বাসা থেকে বের হন তিনি।

Reneta

সিএমপি কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, ‘স্কুল থেকে এসএমএস আসার বিষযটি খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু মিতুর ফোনটি হারিয়ে যাওয়াতে কোনো এসএমএস এসেছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

রোববার সকাল সাতটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানমকে গুলি করে হত্যা করা হয়।

প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী অন্যান্য দিনের চেয়ে ১৫ মিনিট আগে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় ছেলেকে নিয়ে বাসার সামনে স্কুলবাসের অপেক্ষায় ছিলেন তিনি। সেসময় মোটরসাইকেলে করে আসা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত এবং পরে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবুল আক্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের ৩৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা

পরবর্তী

এরপরও যদি বিসিবির শিক্ষা হয়

পরবর্তী

এরপরও যদি বিসিবির শিক্ষা হয়

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT