ক্রিকেট

মাহমুদউল্লাহ-সৌম্যদের ডোবাল ব্যাটিং

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলমান, ক্রিকেটের একটি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্যাটিং ব্যর্থতায় হারতে হল মাহমুদউল্লাহ-সৌম্যদের গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কাছে তাদের হারটি জুটেছে ৩৬ রানে।

শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৪৪ রান জমায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। জবাব দিতে নেমে ৭ বল হাতে রেখে ১০৮ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স।

সাইফ হাসান ৩৭, ফজলে মাহমুদ ৩১ বলে ৩৯, শামিম আহমেদের ১৮ বলে ২৫ এবং মি. এক্সট্রার ১৩ রানে দেড়শর কাছে যায় প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

গাজী গ্রুপের নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদ ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে গাজী গ্রুপের সর্বোচ্চ সংগ্রহটি আসে আরিফুল হকের থেকে, সেটি ৩৭ রানের।

বাকিদের কেউই বলার মতো অবদান রাখতে পারেননি। সৌম্য ৯, মুমিনুল ৭, আকবর আলি ২, মেহেদী হাসানের (২) ব্যর্থতার দিনে রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ।

দোলেশ্বরের শারিফুল্লাহ, শামিম ও এনামুল জুনিয়র নিয়েছেন ২টি করে উইকেট। ফরহাদ রেজা ও রেজাউর রহমান নিয়েছেন একটি করে উইকেট।

বিষয়:গাজী গ্রুপ ক্রিকেটার্স বঙ্গবন্ধু ডিপিএল-২০২১ মাহমুদউল্লাহ সৌম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…