মাহমুদউল্লাহ’র ঝড়ে ভারতকে চ্যালেঞ্জ

সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ের পর মাহমুদউল্লাহ’র ১৮ বলে ৩৩ রানের
বিস্ফোরক ইনিংসের ওপর ভর করে এশিয়া কাপের ফাইনালে ভারতে জয়ের জন্য ১২১
রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। এর আগে বৃষ্টি বিঘ্নিত ফাইনাল ২০ ওভারের
থেকে কমিয়ে ১৫ ওভারে নামিয়ে আনা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ সাত ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৫ রান।
রোহিত শর্মাকে ফিরিয়ে টাইগারদের প্রথম সাফল্য এনে দেন আল-আমিন হোসেন। ফাস্ট স্লিপে দাঁড়িয়ে থাকা সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে এখন ক্রিজে আছেন শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি।
শুরুতেই টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার এবং তামিম ইকবাল। তবে তাদের ছেদ পড়ে ২৭ রানে। সৌম্য সরকারকে ফিরিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন জাসপ্রিত বুমরাহ। মিড উইকেটে তিনি আশিস নেহরা’র হাতে ক্যাচ দেন।
৩ রান বাদে তামিম ইকবাল এলবিডাব্লিউযের ফাঁদে পড়লেও সাব্বির-সাকিবের ৩৪ রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছে যায় বাংলাদেশ। নেহরার বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম ইকবাল। আর সাকিব ফেরেন মিড অফ-এ বুমারহ’র হাতে ক্যাচ দিয়ে। ফেরার আগে সাকিবের ব্যাট থেকে আসে ১৬ বলে ২১ রান। তিনি আশ্বিনের শিকার।
১২তম পরপর দুই বলে মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মর্তুজা ফিরে গেলে রানের চাকা কিছুটা থমকে যায় বাংলাদেশের। মুশফিক রান আউটের শিকার। অন্যদিকে মশরাফি ডিপ মিডউইকেটে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন। দুজনই জাদেজার শিকার।
এরপর সাব্বির-মাহমুদউল্লাহ বিধ্বংসী হয়ে ওঠে বাংলাদেশ। তাদের ২০ বলের জুটি থেকে আসে ৪৫ রান। ১৫ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২০ রানে থাকে বাংলাদেশের ইনিংস। সাব্বির ৩২ ও মাহমুদউল্লাহ ৩৩ রানে অপরাজিত থাকেন।






