চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্ক ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ০৬, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পৃথিবীব্যাপী করোনাভাইরাস বিস্তারের শুরুতে মাস্ক ব্যবহারে খুব একটা গুরুত্ব না দিলেও এখন অবস্থান বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন এক নির্দেশনায় সংস্থাটি বলছে, যদি কেউ জনসমাগমে যান, অবশ্যই তাকে মাস্ক পরতে হবে।

জাতিসংঘের এই সংস্থাটি ওই নির্দেশনায় আরও জানিয়েছে, মাস্ক ব্যবহারের ফলে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি থেকে অন্যের শরীরে তা ছড়াতে বাধা সৃষ্টি করে।

এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশ জনসমাগমে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শেষ পর্যন্ত ব্রিটেনও এ তালিকায় যুক্ত হয়েছে। বাংলাদেশেও এখন মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। ঘরের বাইরে মাস্ক না পরলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ শুরুর কয়েক সপ্তাহ পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, সুস্থ মানুষকে মাস্ক পরার কোনো বাধ্যবাধকতা নেই।

কোভিড-১৯ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রধান মারিয়া ভ্যান কারখোভ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি দেশের সরকারের প্রতি পরামর্শ দিচ্ছি। একই সঙ্গে আমরা কাপড়ের মাস্ক (যেটি মেডিক্যাল মাস্ক নয়) সেটি সুনির্দিষ্ট করে দিচ্ছি।’

‘‘আমাদের কাছে নতুন গবেষণা তথ্য আছে। প্রমাণও আছে, যদি মাস্ক সঠিকভাবে ব্যবহার করা হয়, তাহলে তা সংক্রামণ প্রতিরোধে কাজ করতে পারে।’

তবে সংস্থাটি সব সময়ই বলেছে, যারা অসুস্থ এবং যাদের মধ্যে করোনা উপসর্গ দেখা দিয়েছে এবং যারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দেখাশোনা করছেন; তাদের মাস্ক পরা বাধ্যতামূলক।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, গত বছরের শেষ দিকে এই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী ৬৮ লাখ ৪৪ হাজার ৮৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় ৪ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে।

ট্যাগ: করোনাভাইরাসকরোনাকরোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থামাস্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির চোট ঊরুতে, শুরুতেই খেলার আশা

পরবর্তী

করোনা সংকটে হাসপাতাল জুটেনি, প্রবীণ চিত্রগ্রাহকের মৃত্যু

পরবর্তী

করোনা সংকটে হাসপাতাল জুটেনি, প্রবীণ চিত্রগ্রাহকের মৃত্যু

করোনাভাইরাস

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

সর্বশেষ

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT