সিরিজের বাঁচা মরার ম্যাচে বুক চিতিয়ে লড়াই করার সাহসটা ব্যাটিংয়েই দেখিয়েছিল মাশরাফি। ব্যাট বলে মাশরাফি ঝড়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতায় বাংলাদেশ।
ব্যাট হাতে বীরোচিত ৪৪ রানের অসাধারণ ইনিংসের পর বল হাতে ম্যাশ নিয়েছেন চারটি উইকেট।
অধিনায়কের এই বিরোচিত নৈপুণ্যের বিষয়টি নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ইব্রাহিম খলিল সবাক লিখেছেন, “ আজকের খেলার কয়েকটি বিষয়ঃ মাশরাফি ব্যাটিংয়ে এসে এক ওভারে ৬ দিয়ে শুরু করে ৬ দিয়ে শেষ করেছিলো। মাঝখানে ৪টা ডট বল।
বোলিংয়ে এসে প্রথম উইকেট নিয়ে শুরু করেছিলো, শেষ উইকেট নিয়ে শেষ করেছে। ইংল্যান্ড দল মোট ৪৪.৪ ওভার খেলেছে, আজ মাশরাফির রান ও উইকেট যথাক্রমে ৪৪, ৪। মাশরাফি ব্যাটিংয়ে ২৯ বলে ৪৪ রান করেছে, আবার বোলিংয়ে ২৯ রান দিয়ে ৪ উইকেট দিয়েছে।
এবং যথারীতি বেয়াদব নাসির আজ মাঠে প্রচুর হেসেছে। এর প্রভাবে গ্যালারিতে এক ব্যক্তি প্রায় কেঁদে দিয়েছে”।







