চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির প্রেরণায় বিশ্বকাপের সেই এক পয়েন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৫ বিশ্বকাপে ব্রিসবেনে বৃষ্টির কল্যাণে পাওয়া সেই এক পয়েন্ট বাংলাদেশকে প্রথমবারের মত কোয়ার্টারে তুলতে সাহায্য করেছিল। মাশরাফির আশা সেই একই প্রতিপক্ষের বিপক্ষে একই কারণে ভাগ্যপ্রসূত পাওয়া এক পয়েন্ট টাইগারদের প্রথমবারের মত তুলে দিতে পারে বৈশ্বিক কোন টুর্নামেন্টের সেমিফাইনালেও।

দুই বছর আগে বিশ্বকাপের ওই ম্যাচে খেলাই হয়নি। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের নিশ্চিত জয়টা হাতছাড়া হয়েছে। বাংলাদেশ পেয়েছে মহাগুরুত্বপূর্ণ এক পয়েন্ট। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই ঘুরেফিরেই এল ব্রিসবেন প্রসঙ্গ। অধিনায়ক মাশরাফিও সেটিকে প্রেরণার চোখেই দেখছেন, ‘২০১৫ বিশ্বকাপের কথা মনে পড়ছে। আমরা সেবার অস্ট্রেলিয়ার কাছ থেকে একটা পয়েন্ট পেয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিলাম। ওই পয়েন্টটা আমাদের খুব কাজে এসেছিল। এবারও সুযোগ আছে। এক পয়েন্ট পেয়েছি। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে জয়টা দরকার।’

সবশেষ বিশ্বকাপে পণ্ড হওয়া সেই ম্যাচের পর ইংল্যান্ডকে গুঁড়িয়ে কোয়ার্টারে পা রাখে বাংলাদেশ। এবার অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই হার মিলেছে। আবার সেমিতে যেতে তাকিয়ে থাকতে হবে এই ইংল্যান্ডের দিকেই। কেবল নিউজিল্যান্ডকে হারালেই চলবে না মাশরাফিদের, ইংলিশদের কাছে হারতে হবে যে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকেও।

সমীকরণ মিললে তাই আগামী শুক্রবারের কিউই ম্যাচে বাংলাদেশ প্রেরণা পেতে পারে মাশরাফির মনে করিয়ে দেয়া ওই এক পয়েন্টের যোগসূত্রই। প্রেরণার আরেকটি বিষয়ও থাকছে। কিউই ম্যাচটা টাইগাররা খেলবে কার্ডিফে। যেখানে ২০০৫ সালে পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল সেসময়ের বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT