বাংলাদেশ

মালয়েশিয়া যেতে দুই লাখ বাংলাদেশী কর্মীর আবেদন

নিয়োগকর্তারা সরাসরি কর্মী নিয়োগ দেবেন

উচ্চ ভবন নির্মাণের জন্য শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ ভবন নির্মাণের জন্য শ্রমিকরা নির্মাণ সাইটে কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে আধুনিক শহরের স্কাইলাইন দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান বলেছেন, মালয়েশিয়ায় আসতে ইচ্ছুক ২ লাখ বাংলাদেশী কর্মীদের আবেদন এসেছে, যেগুলো বর্তমানে যাচাই করা হচ্ছে।

Human Resources minister Datuk Seri M. Saravanan 

মানবসম্পদ মন্ত্রীর বরাতে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার’র জানায়, যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে শ্রমিকদের সব সেক্টরের জন্য অনুমতি দেয়া হবে।

আজ বৃহস্পতিবার একটি প্রেস কনফারেন্সে তিনি আরও জানান, ১৭ মার্চ বালি থেকে বিদেশী গৃহকর্মী আনার জন্য ইন্দোনেশিয়ার সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করতে যাচ্ছেন।

দাতুক সেরি এম সারাভানান বলেন, কাজ করতে আসা সব শ্রমিকদের তাদের অধিকার বিষয়ে সচেতন করতে প্রাথমিক কিছু প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া এজেন্টদের দৌরাত্ম্য দূর করতে এবার এজেন্টদের মাধ্যমে নয় বরং নিয়োগকর্তারা সরাসরি কর্মী নিয়োগ দেবেন।

বিদেশী কর্মীদের আনার জন্য মন্ত্রীদের আর কোনো বিশেষ অনুমোদন দেয়া হবে না এবং ই-বেতন ব্যবস্থা চালু করা হবে, যার মাধ্যমে প্রত্যেক মাসের ৭ তারিখের মধ্যে কর্মীদের বেতন দিতে হবে।

বিষয়:জনশক্তি রপ্তানি মালয়েশিয়া প্রবাসী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…