চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য প্রয়োজন ভোগান্তিহীন সেবা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২৯ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
সম্পাদকীয়
A A
আরব আমিরাত

দুই বছরের বেশিসময় ধরে করোনাক্লান্ত পৃথিবী ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। করোনার শুরুতেই বন্ধ হতে থাকে বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা, আর বিভিন্ন দেশ থেকে নিজ নিজ দেশে ফিরতে শুরু করে মানুষ। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে আবারও চলাচল বৃদ্ধি পেয়েছে।

মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক কর্মরত সেই ৭০’র দশক থেকেই। করোনাভাইরাস মহামারিতে যখন অনেক দেশই কর্মী নিয়োগ বন্ধ রাখে তখনও বাংলাদেশ থেকে নতুন করে নয়তো যারা এসেছিলেন তারা আবার বিভিন্ন দেশে ফিরতে শুরু করেছেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যানুযায়ী, বর্তমানে ১৬৮টি দেশে কাজ নিয়ে যান বাংলাদেশিরা। এর মধ্যে পাঁচ থেকে ছয়টি দেশে সবচেয়ে বেশি কর্মী যায়। যার শীর্ষে রয়েছে সৌদি আরব। এর পরেই রয়েছে ওমান, কাতার, জর্ডান, সিঙ্গাপুর। সরকারিভাবে সংযুক্ত আরব আমিরাতে লোক নিয়োগ বন্ধ থাকলেও ফ্রি ভিসাসহ অন্য উপায়ে দেশটিতে কর্মী যাচ্ছে। আর এক সময় বাহরাইন, কুয়েত, লেবানন, লিবিয়া, মালদ্বীপের মতো দেশগুলো বিপুল সংখ্যক লোক নিয়োগ দিলেও এখন অনেক কমে গেছে। তবে সরকারিভাবে বন্ধের তালিকায় সংযুক্ত আরব আমিরাতের পর রয়েছে মালয়েশিয়ার মতো বড় শ্রমবাজার। এছাড়াও লেবানন, লিবিয়া, সুদান, কুয়েত, সাউথ কোরিয়া, ইতালি, ব্রুনাই, মিশর, মরিশাস, মালয়েশিয়া, জাপান, ইরাক ও যুক্তরাজ্যে দক্ষ-অদক্ষ শ্রমিক যান।

বিএমইটির তথ্যানুযায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। করোনা মহামারির মধ্যেও ২০২০ সালে দেশটিতে ১ লাখ ৬১ হাজার ৭২৬ জন কর্মী কাজ নিয়ে যান। আর ২০২১ সালে গেছেন ৪ লাখ ৫৭ হাজার ২২৭ জন। এছাড়া গত দুই মাসে গিয়েছে ১ লাখ ২৭ হাজার ১৮৭ জন। সব মিলিয়ে ১৯৭৬ সাল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সৌদি আরবে কাজ নিয়ে গেছেন ৪৬ লাখ ৬৮ হাজার ৫৪২ জন কর্মী। যা মোট জনশক্তি রফতানির ৩৩ দশমিক ৭৪ শতাংশ।

বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে দেশে মেশিন রিডেবল পাসপোর্টের পাশাপাশি ই-পাসপোর্ট ইস্যু ও নবায়ন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন নীতিতে যা খুবই প্রয়োজনীয় একটি জিনিস। বিশ্বের ১১৯তম এবং দক্ষিণ এশিয়ার প্রথম কোনো দেশ হিসাবে বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করেছিল ২০২০ সালের ২২ জানুয়ারি। এ উদ্যোগ নিঃসন্দেহে উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে। ই-পাসপোর্টের সর্বাধুনিক প্রযুক্তি পাসপোর্ট প্রত্যাশী মানুষের ভোগান্তি হ্রাস করবে, এমনটাই আশা ছিল। কিন্তু ই-পাসপোর্টের কারিগরি মান বাড়লেও কর্মীদের দক্ষতার অভাব রয়েছে। রয়েছে স্বচ্ছতার অভাব। নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি। নানাবিধ জটিলতা এখানে প্রকট আকার ধারণ করেছে। মধ্যপ্রাচ্য তথা সৌদি আরবের বিমান সেবা নিয়েও বেশ কিছু জটিলতা সারাবছরই দেখা যায়। যা মোটেও কাম্য নয়।

করোনার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি টালমাটাল অবস্থায় আছে। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকা ও পাকিস্তানে অর্থনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে, যার বেশির ভাগই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংক্রান্ত। বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিট্যান্স আয়, আর এরসাথে সরাসরি জড়িত পাসপোর্ট ও বিমান সেবা সংক্রান্ত বিষয়াদি। এইসব দিকে বিশেষ দৃষ্টি দিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের ভোগান্তি কমিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া খুবই জরুরি। আমাদের আশাবাদ, সংশ্লিষ্টরা এ দিকে মনোযোগ দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনশক্তি রপ্তানিপাসপোর্টপ্রবাসী রেমিট্যান্সসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT