প্রথম দুই ম্যাচে বড় জয়ের পর যুব অলিম্পিক হকির বাছাইয়ে তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৭-৪ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের ছেলেরা।
বাংলাদেশের লক্ষ্য টুর্নামেন্টের সেরা দুই দলের একটি হয়ে মূল পর্বে খেলা। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ গোলে হারানোর পর বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ২০-০ গোলে হারায় গোবিনাথান কৃষ্ণমূর্তির দল। এরপর পরের ম্যাচে এসে হার।
টুর্নামেন্টের সেরা দুই দল খেলবে বুয়েন্স আয়ার্সে যুব অলিম্পিক হকির মূলপর্বে।
বাংলাদেশ খেলছে পুল ‘বি’ তে। পাঁচ দলের মধ্যে এখন পর্যন্ত তারা তিন নম্বরে।
শুক্রবার গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে। প্রথমটি চাইনিজ তাইপের বিপক্ষে। দ্বিতীয়টি পাকিস্তানের বিপক্ষে।








