চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি বাংলাদেশের ডা. নাজনীন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ০৪, মে ২০২১
বাংলাদেশ, স্বাস্থ্য
A A

বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নাজনীন আনোয়ারকে মালদ্বীপের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচইউ)।

ডা. নাজনীন আনোয়ারের জনস্বাস্থ্য বিষয়ে কাজ করার ক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তাকে গত ৮ এপ্রিল মালদ্বীপে ডব্লিউএইচও’র প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।

গত ১৮ এপ্রিল তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদের কাছে তার আনুষ্ঠানিক পরিচয়পত্র উপস্থাপন করেন। উল্লেখ্য, তিনিই প্রথম বাংলাদেশি নারী যিনি বিশ্বস্বাস্থ্য সংস্থার এই পদে ভূষিত হয়েছেন।

জনস্বাস্থ্যে স্নাতোকোত্তর ডিগ্রি ও জনস্বাস্থ্য বিষয়ে গবেষণায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রশংসা সনদ ছাড়াও ডা. নাজনীন আনোয়ারের জনস্বাস্থ্যে ৩৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। পেশাগত এসব অভিজ্ঞতার মধ্যে রয়েছে- মানসিক স্বাস্থ্য, স্বাস্থ্য নীতি, পরিকল্পনা এবং সক্ষমতা বিকাশ, অসংক্রামক রোগ, পুষ্টি, ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগ, অক্ষমতা প্রতিরোধ, স্বাস্থ্য গবেষণা এবং উন্নয়ন।

তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক অফিস, বাংলাদেশে ডব্লিউএইচও’র কান্ট্রি অফিস এবং বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সফলতার সাথে কাজ করেছেন।

অংশীদারিত্বের বিকাশ এবং সম্পদ একত্রিতকরণের মাধ্যমে এই অঞ্চলজুড়ে মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও ক্ষমতাকে জোরদার করার লক্ষ্যে বিভিন্ন উদ্ভাবনী পদ্ধতির বিকাশ ও বাস্তবায়নের সুবিধার্থে অবদানের জন্য ডা. নাজনীনকে কৃতিত্ব দেওয়া হয়। মানসিক স্বাস্থ্য এবং পদার্থের ব্যবহার নীতি, পরিকল্পনা, কর্মসূচি এবং আইনসভা কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে তার সফল ট্র্যাক রেকর্ড রয়েছে।

Reneta

ডা. নাজনীন আনোয়ার তার বাবা-মা’র সাত সন্তানের মধ্যে তৃতীয়। চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া ডা. নাজনীন আনোয়ারের বাবা মরহুম মাহবুব আলম আনোয়ার ছিলেন আগ্রাবাদ চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি (বর্তমান এফআইসিসিআই, ফরেন ইনভেস্টমেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ)। দুই ছেলে ও এক মেয়ের জননী ডা. নাজনীন চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে’র শিক্ষার্থী ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT