ফুটবল

মার্সেলোর পরিবর্তে ব্রাজিল একাদশে ফিলিপে লুইস

মার্সেলোর পরিবর্তে ব্রাজিল একাদশে ফিলিপে লুইস

মার্সেলো শুরুর একাদশে খেলছেন না, সেটা কোচ টিটেই জানিয়েছিলেন। তবে ব্রাজিলিয়ান লেফট-ব্যাকের জায়গা কে নেবেন সেটাই ছিল দেখার। তাতে কোচের আস্থা অর্জন করেছেন ফিলিপে লুইস।

একাদশের নির্ভরযোগ্য সদস্য মার্সেলো গ্রুপপর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে ১৪ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন। চোট সেরে ওঠার পথে থাকলেও ঝুঁকি এড়াতে তাকে খেলানো হচ্ছে না। তাই মেক্সিকোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফিলিপে লুইসকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন টিটে।

ফিলিপে লুইস ছাড়া ব্রাজিল দলে আর কোনো পরিবর্তন হয়নি। ফিরমিনো ফিরতে পারেন, এমন গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত টিকে গেছেন গ্যাব্রিয়েল জেসাসই। আছেন চেলসি ফরোয়ার্ড উইলিয়ানও।

ব্রাজিল দলের মতো মেক্সিকো দলেও আছে একটি পরিবর্তন। দুই হলুদ কার্ডে খেলা হচ্ছে না মিডফিল্ডার হেক্টর মোরেনোর। তার পরিবর্তে মূল একাদশে আছেন পাঁচ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাসম্পন্ন মিডফিল্ডার রাফায়েল মার্কুয়েজ।

বিষয়:ব্রাজিল-মেক্সিকো ম্যাচ রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…