চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্শাল-নাফীসের ব্যাটে আবাহনীকে হারাল দোলেশ্বর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩৬ অপরাহ্ণ ২০, মে ২০১৭
স্পোর্টস
A A

জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পব শেষ করল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে সহাবস্থানে এল দোলেশ্বর। দু’দলেরই ১১ ম্যাচে সমান ১৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে আবাহনীর দেয়া ২৪৭ রানের টার্গেট ১৭ বল ও ৪ উইকেট হাতে রেখে টপকায় দোলেশ্বর। মার্শাল আইয়ুব ৮৩ ও শাহরিয়ার নাফীস করেন ৬৯ রান। জাকের আলীর ব্যাট থেকে আসে ৩৭ রান।

৯৪ বলে নয়টি চার ও একটি ছয়ে দোলেশ্বরের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসটি সাজান মার্শাল। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান রান আউট হয়ে সাজঘরে ফেরেন। আর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হন নাফীস।

Banglabid

আবাহনী পেসার আবু জায়েদ রাহীর করা লেগ স্ট্যাম্পের বাইরের বলটি ব্যাটের স্পর্শ ছাড়াই উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুনের গ্লাভসবন্দি হয়। অথচ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু হাত উচিয়ে আউট দেন। নাফীসের দাবি বল তার ব্যাটেই লাগেনি। ব্যাট মাটিতে লেগেছিল। তাতে অবশ্য দোলেশ্বরের জয় থামানো যায়নি। ফরহাদ রেজা ১১ ও চতুরাঙা ডি সিলভা ৪ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

রাহী নেন তিন উইকেট। একটি উইকেট নিয়েছেন মানান শর্মা। রান আউটের শিকার হন দোলেশ্বরের দুই ব্যাটসম্যান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে আফিফ হোসেন ধ্রুব’র ৯৪ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৪৬ রান করে আবাহনী। মানান শর্মা অপরাজিত ৩৭ ও মোহাম্মদ মিঠুন করেন ৩৪ রান।

Reneta

লিগের সর্বোচ্চ উইকেটশিকারি আরাফাত সানি নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন ফরহাদ রেজা, হাবিবুর রহমান ও শরিফউল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

পরবর্তী

রাজনীতি যেন সবসময় রাজনীতিকদের হাতেই থাকে

পরবর্তী

রাজনীতি যেন সবসময় রাজনীতিকদের হাতেই থাকে

নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ যা করছে

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT