ছবিঘর

মার্চে আসছে ইমন-মমর ‘আগামীকাল’

মার্চে আসছে ইমন-মমর ‘আগামীকাল’

থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হয়েছে নতুন ছবি ‘আগামীকাল’। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। ছবিটির কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইমন, মম। আরও আছেন টুটুল চৌধুরী, সূচনা আজাদ।

 

এতে ইমন মেডিকেল থেকে সদ্য এমবিবিএস পাশ করা করা শিক্ষার্থী। মম অনাথ এবং গরীব ঘরের সন্তান।

 

‘আগামীকাল’ প্রসঙ্গে ইমন বলেন, ‘গল্প প্রধান এ ছবিতে অভিনয় করে ভালো লেগেছে। মৌলিক গল্পের পাশাপাশি নির্মাণশৈলীও ভালো ছিল।’

 

মম বলেন, ‘দীর্ঘদিন পর ভালো একটি চরিত্র পেয়েছি এ ছবিতে। থ্রিলারধর্মী গল্পের সঙ্গে ত্রিভুজ প্রেমের বিষয় রয়েছে এখানে। আশা করছি এটি সবার ভালো লাগবে।’

 

আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ফারুক আহমেদ, শতাব্দী ওয়াদুদ, তারিক স্বপন প্রমুখ। মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের প্রযোজনায় ছবিটি আগামী মার্চ মাসে ‘আগামীকাল’ মুক্তি পাবে বলে জানা গেছে।

বিষয়:আগামীকাল ইমন চলচ্চিত্র আগামীকাল মম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…