চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন পণ্যে কানাডার শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:৪৩ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ৩.৬ বিলিয়ন ডলার শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা।

ব্যবসায়ীদের সাথে ৩০ দিন আলোচনার পর কোন কোন পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে তার ঘোষণা দেয়া হবে।

উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমেরিকায় আমদানি হওয়া অ্যালুমিনিয়ামের উপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণার পর কানাডা এই ঘোষণা দিলো।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওহিওর একটি নির্বাচনী সভায় কানাডা থেকে আমদানি করা অ্যালুমিনিয়ামের উপর ১০ শতাংশ হারে শুল্ক পুন:আরোপের ঘোষণা দেন।

তিনি বলেন, মার্কিন নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই তিনি এই পদক্ষেপ নেবেন।

Reneta

ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা প্রচারিত হবার পরপরই অটোয়ায় তীব্র প্রতিক্রিয়া হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং উপপ্রধানমন্ত্রী ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেয়া হবে বলে ঘোষণা দেন।

ক্রিষ্টিয়া ফ্রিল্যান্ড বলেন, যুক্তরাষ্ট্র কানাডার কোনো পণ্যের উপর প্রতিবন্ধকতামূলক পদক্ষেপ নিলে কানাডা মার্কিন পণ্যের উপর পাল্টা ব্যবস্থা নেবে।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নাকচ করে দিয়ে বলেন, কানাডার অ্যালুমিনিয়াম মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কোনো ব্যত্যয় ঘটায়নি। বরং আমেরিকার জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, সরকার অতীতের মতোই কানাডার অ্যালুমিনিয়াম খাতের উদ্যোক্তা এবং শ্রমিকদের পাশে দাঁড়াবে।

প্রসঙ্গত, ২০১৮ সালে আমেরিকা অ্যালুমিনিয়ামের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলো। কানাডার তুমুল প্রতিবাদের পর সেটি তখন স্থগিত রাখা হয়।

করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই কানাডা ও আমেরিকার সীমান্ত বন্ধ রয়েছে এবং আগামী একুশে আগস্ট পর্যন্ত তা বন্ধ থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকাকানাডা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮ ঘণ্টা জেরার মুখে রিয়া, মনে করতে পারছেন না অনেক কিছুই

পরবর্তী

মহাসড়কের পাশে দুই লাশ, একজনের গায়ে সেনাবাহিনীর টি-শার্ট   

পরবর্তী
ঢাকা-টাঙ্গাইল

মহাসড়কের পাশে দুই লাশ, একজনের গায়ে সেনাবাহিনীর টি-শার্ট   

শুটিং-এর প্রস্তুতি নিতে তুরস্ক যাচ্ছেন আমির

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT