চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেলেন ইব্রাহিমোভিচ-পগবাদের এজেন্ট রাইওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দুইদিন আগেও গুজব ছড়িয়েছিল, মারা গেছেন ফুটবলারদের বিখ্যাত এজেন্ট মিনো রাইওলা। এবার ভুয়ো খবর নয়, ৫৪ বছর বয়সে সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করলেন জ্লাতান ইব্রাহিমোভিচ, পল পগবা, আর্লিং হালান্ডদের এজেন্ট।

ইতালীয় ফুটবল এজেন্ট রাইওলার পরিবারের বিবৃতির বরাতে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবৃতিতে লেখা হয়, ‘রাইওলার উপস্থিতি সবসময় অনুভব হবে। অত্যন্ত দুঃখের সঙ্গে সবচেয়ে যত্নশীল ও আশ্চর্যজনক ফুটবল এজেন্টের চলে যাবার খবর জানাচ্ছি। মিনো খেলোয়াড়দের রক্ষা করতে আলোচনার টেবিলে একই শক্তি নিয়ে শেষ অবধি লড়াই চালাত। যথারীতি, মিনো আমাদের গর্বিত করেছিল এবং এটি কখনই উপলব্ধি করতে পারেনি।’

অসুস্থ হয়ে গত ১২ জানুয়ারি মিলানের সান রাফায়েল হাসপাতালে ভর্তি হন রাইওলা। তখন এক বিবৃতিতে বলা হয়েছিল তার অবস্থা অত গুরুতর নয়। কিছুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পান ইতালিয়ান বংশোদ্ভূত এই ডাচ এজেন্ট।

গত বৃহস্পতিবার ইতালিয়ান কিছু সংবাদ মাধ্যমের বরাতে গুজব ছড়িয়ে সান রাফায়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাইওলা। তবে রাইওলার পরিবার এবং তার প্রেস অফিস মৃত্যুর গুজব উড়িয়ে দেয়। এবার সত্যিই চলে গেলেন রাইওলা।

এজেন্ট ক্যারিয়ারে ইব্রাহিমোভিচ, ফ্রান্স স্ট্রাইকার পগবা, নরওয়েজিয়ান হালান্ড, ডি লিখট ছাড়াও রোমেলু লুকাকু, মারিও বালোতেল্লি, মার্কো ভেরাত্তি ও হেনরিখ মেখিতারিয়ানর দলবদলে সাহায্য করেছিলেন। ফোর্বস জানিয়েছিল, তারকাদের এজেন্ট হিসেবে গত বছর ৬ কোটি ২০ লাখ পাউন্ড আয় করেছিলেন রাইওলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইব্রাহিমোভিচএজেন্টপগবারাইওলালিড স্পোর্টসলুকাকুহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT