বিনোদন

মারা গেছেন নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরী

নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরীর হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাট্যকার ও অভিনেতা কায়েস চৌধুরীর হাস্যোজ্জ্বল ছবি, যা তার জীবনী ও কর্মজীবনের স্মৃতি বহন করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন নাট্যকার, অভিনেতা কায়েস চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কায়েস চৌধুরীর মৃত্যুর খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

তিনি বলেন, কিডনি জটিলতায় ভুগছিলেন কায়েস চৌধুরী। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান তিনি। এরপর বাসায় ফেরেন। বাসায় ফিরেই মারা যান তিনি।

কায়েস চৌধুরী কয়েক শতাধিক নাটকে অভিনয় করেছেন। বহু নাটক নির্মাণও করেছেন। তাকে দেখা গেছে কৃষ্ণপক্ষ, পদ্মাপুরাণসহ বেশ কিছু চলচ্চিত্রে।

বিষয়:অভিনয় সংঘ কায়েস চৌধুরী কিডনি নাসিম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…