চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৭ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২১
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

মারা গেছেন জনপ্রিয় থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম। শনিবার দুপুর ১টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চ্যানেল আই অনলাইনকে তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার মেয়ে সাজিয়া হাকিম।

সাজিয়া বলেন, শনিবার দুপুরে বাবা হঠাৎই অসুস্থ হয়ে যান। হাসপাতালে নেয়ার জন্য অ্যাম্বুলেন্সও খবর দেয়া হয়। কিন্তু হাসপাতালে রওনা হওয়ার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবা।

মেয়ে জানান, মৃত্যুকালে তার বাবার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ব্রংকাইটিসে ভুগছিলেন।

জানাজা ও দাফন নিয়ে পরিবারের এই সদস্য জানান, বাবার মৃত্য সংবাদ শুনে আত্মীয় স্বজনরা রাজধানীর বাসাবো পূর্ব নন্দীপাড়ার বাসায় আসতে শুরু করেছেন। মাগরিবের নামাজের পর জানাজা এবং পরে বাসাবো পূর্ব নন্দীপাড়া কবরস্থানে দাফন হবে।

শেখ আবদুল হাকিম সেবা প্রকাশনীর পাঠকপ্রিয় গোয়েন্দা কাহিনী ‘মাসুদ রানা’ সিরিজের ২৭১টির এবং ‘কুয়াশা’ সিরিজের ৫০টি বইয়ের লেখক। ‘মাসুদ রানা’ ও ‘কুয়াশা’ সিরিজ ছাড়াও রোমান্টিক, অ্যাডভেঞ্চার-সহ নানান স্বাদের বই উপহার দিয়েছেন এই লেখক।

Reneta

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলিতে শেখ আবদুল হাকিমের জন্ম। ব্রিটিশ ভারত ভাগ হলে চার বছর বয়সে পরিবারের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন তিনি।

১৯৬০ এর দশকের মাঝামাঝিতে সেবার আরেক সিরিজ ‘কুয়াশা’র দশম কিস্তি দিয়ে প্রকাশনীটির সঙ্গে যুক্ত হন শেখ আবদুল হাকিম। অবশ্য এর আগেই লিখে ফেলেন নিজের প্রথম উপন্যাস ‘অপরিণত প্রেম’। সেবার সঙ্গে প্রায় চার দশক যুক্ত ছিলেন শেখ আবদুল হাকিম।

‘মাসুদ রানা’ সিরিজের বইয়ের স্বত্ব দাবি করে আইনি লড়াইয়ের কারণে গত বছর আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল হাকিমথ্রিলারমৃত্যুশেখ আবদুল হাকিমসিনেমাসেবা প্রকাশনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT