অন্যান্য খেলা

মারা গেছেন জনপ্রিয় রেসলার লুক হারপার

প্রসিদ্ধ রেসলার লুক হারপার রিংয়ে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রসিদ্ধ রেসলার লুক হারপার রিংয়ে জয় উদযাপন করছেন, দর্শকদের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মারা গেছেন জনপ্রিয় ডব্লিউডব্লিউই রেসলার লুক হারপার। শনিবার করোনাবিহীন ফুসফুসজনিত সমস্যায় ৪১ বছর বয়সী স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রেসলারের স্ত্রী অ্যামান্ড হুবার।

রেসলিংয়ের বাইরে লুক হারপারের পরিচিতি ছিল জন হুবার নামে। আরেক রেসলিং সংস্থা অল-এলিট রেসলিংয়ে (এইডব্লিউ) খেলতেন ব্রডি লি নামে।

শনিবার লুক হারপার বা জন হুবারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার স্ত্রী অ্যামান্ডা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘লিখতে গিয়ে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। করোনাবিহীন ফুসফুসজনিত রোগের সঙ্গে কঠিন লড়াই শেষে ভালোবাসা নিয়ে মানুষটা চলে গেছে।’

নিউইয়র্কের বাসিন্দা জন হুবার ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত লুক হারপার নামে রেসলিং করেছেন ডব্লিউডব্লিউইতে। দ্য ওয়েট ফ্যামিলির হয়ে দারুণ খ্যাতি কুড়ান। গত ডিসেম্বরে ডব্লিউডব্লিউই ছেড়ে চুক্তিবদ্ধ হন এইডব্লিউয়ের সঙ্গে। যেখান গত মার্চে হয় অভিষেক।

এইডব্লিউতেও ভীষণ প্রশংসিত হন হুবার, যেখানে তার পরিচিতি ছিল ব্রডি লি নামে। গত অক্টোবরে কোডি রডসের সঙ্গে তার লড়াইকে বলা হয় এইডব্লিউ ইতিহাসে অন্যতম লড়াই।

বিষয়:ডব্লিউডব্লিউই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…