চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মারামারি’র পর বদলে গেছেন স্টোকস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

দেড় বছর আগে ক্যারিয়ারের প্রায় শেষ দেখছিলেন বেন স্টোকস। ২০১৭ সালের সেপ্টেম্বরে মাতাল হয়ে ব্রিস্টলের এক নাইটক্লাবে মারামারি করে আসামী হয়েছিলেন ফৌজদারী মামলার। বাদ পড়েছিলেন ইংল্যান্ড জাতীয় দল থেকে। এমন অঘটন ঘটিয়ে জাতীয় দলে আর ফেরা হবে কিনা এমন ভাবনায় একটা সময় নির্ঘুম রাত কাটালেও ইংলিশ অলরাউন্ডারের দাবি, তার জীবনটাকেই বদলে দিয়েছে ব্রিস্টলের সেই মারামারির ঘটনা!

জাতীয় দলে তো ফিরেছেনই, ঘরের মাঠের আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম ভরসার নামও এখন স্টোকস। খেলছেন আইপিএলেও। দল রাজস্থান রয়্যালসের হয়ে মাঠের খেলার পাশাপাশি অংশ নিচ্ছেন বিভিন্ন দাতব্য কাজে।

এমনি একটি দাতব্য কাজে অংশ নিতে দলের সঙ্গে জয়পুরে গিয়েছিলেন স্টোকস। সেখানে তাকে দেখে ঘিরে ধরে একদল ক্ষুদে ভক্ত। সেই ভক্তদের মুখে ব্রিস্টল ঘটনা জড়িয়ে প্রশ্ন শুনে স্টোকস প্রথমে হয়েছেন থো, পরে হয়েছেন লজ্জিত। সেই ঘটনা মনে দাগ কেটেছে কিনা এমন প্রশ্নও ছোট ছোট শিশুদের মুখ থেকে শুনতে হয়েছে তাকে!

Banglabid

দাগ যে কেটেছে সেটা ক্রিকইনফোর কাছে স্বীকার করেছেন স্টোকস। একান্ত এক সাক্ষাতকারে ইংলিশ অলরাউন্ডারের দাবি, ব্রিস্টলের সেই কাহিনী জীবনটিই বদলে দিয়েছে তার।

‘শুনতে মূর্খের কথার মত লাগতে পারে, কে জানে সেই ব্রিস্টলের সেই ঘটনা হয়তো আমার জীবনটাকেই বদলে দিয়েছে? হয়তো আমার চিন্তা-ভাবনার ধরণটাও বদলে গেছে।’

২০১৭ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের উদযাপন করতে এমবার্গো নাইটক্লাবে যান স্টোকস। রাত ২.৩০টার দিকে আরেক সতীর্থ অ্যালেক্স হেলসকে নিয়ে মাতাল হয়ে দুই ব্যক্তিকে পিটিয়ে আহত করার দৃশ্য কাঁপিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে।

Reneta

সেই ঘটনার জেরে অ্যাশেজ দল থেকে বাদ দেয়া হয় স্টোকসকে। পরে অবশ্য মামলা জিতে তবেই জাতীয় দলে জায়গা হয়েছে তার। নিজেকে বদলে যাওয়া মানুষ দাবি করে স্টোকস বলছেন রাত ১০টার পর আর বাইরেই যান না তিনি!

‘আমি আর রাতে বাইরে যাই না। হয়তো ডিনারের জন্য মাঝে মাঝে বের হই। কিন্তু ইংল্যান্ডে থাকলে এর বাইরে মোটেও বাইরে যাওয়া হয় না আমার।’

‘আমি বন্ধু-সতীর্থদের নিয়ে উল্লাস করতে পছন্দ করি। টিম হোটেলে এমন অনুষ্ঠান হলে আমি সেটা মোটেও হাতছাড়া করি না। এনিয়ে আমার মাঝে কোনো অনুশোচনা কাজ করে না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেন স্টোকসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT