আন্তর্জাতিক

মাফিয়া ‘বস অব দ্য বসেস’ টোটো রিনার মৃত্যু

বয়স্ক পুরুষের কাছ থেকে কাছাকাছি ছবি, গম্ভীর মুখাবয়ব।. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স্ক পুরুষের কাছ থেকে কাছাকাছি ছবি, গম্ভীর মুখাবয়ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইটালির কুখ্যাত মাফিয়া সর্দার সালভেতর টোটো রিনা ক্যান্সারে আক্রান্ত হয়ে কারাগারে মৃত্যুবরণ করেছেন। ৮৭ বছর বয়সী মাফিয়া ‘বস অব দ্য বসেস’ খ্যাত টোটো হৃদরোগসহ বিভিন্ন রোগে ভূগছিলেন।

বিবিসি জানায়: ১৯৯৩ সালে গ্রেপ্তার হন টোটো রিনা। দেড় শতাধিক খুনের হুকুমের দায়ে তাকে ২৬টি মৃত্যুদণ্ড দেয়া হয়। গ্রেপ্তারের আগে ২৫ বছর ভয়ঙ্কর মাফিয়া দল কোসা নস্ত্রার প্রধান ছিলেন টোটো।

টোটোর পরিকল্পনাতেই ১৯৯৩ সালে রোম, মিলান ও ফ্লোরেন্সে ধারাবাহিক বোমা হামলা হয়। ওই হামলায় অন্তত ১০ জন নিহত হয়।

কিডনি ক্যান্সারসহ বেশকিছু রোগে আক্রান্ত হয়ে দক্ষিণ ইটালির পার্মা নগরীর কারাগার হাসপাতালে কোমায় ছিলেন এই মাফিয়া সর্দার। তার সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি ছিল।

১৯৩০ সালে সিসিলির কররিয়ন শহরে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন টোটো রিনা।

বিষয়:ইটালি মাফিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…