চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মান্টোস্তান’ দেখতে চায় মান্টোর পরিবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
‘মান্টোস্তান’ ছবির দৃশ্য

‘মান্টোস্তান’ ছবির দৃশ্য

ভারত এসে ‘মান্টোস্তান’ ছবিটি দেখতে চান প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার সাদাত হাসান মান্টোর পরিবার। মান্টোর জন্ম পাঞ্জাবের লুধিয়ানাতে হলেও দেশভাগের সময় তারা পাকিস্তান চলে যান। দেশভাগের সময় মান্টোর লেখা ‘খোল দো’, ‘ঠান্ডা গোস্ত’, ‘অ্যাসাইনমেন্ট’ আর ‘আখরি স্যালুট’ গল্প নিয়ে এই ছবির কাহিনী। ৫ মে ভারতে মুক্তি পাচ্ছে ডার্ক স্যাটায়ার ধর্মী ছবি ‘মান্টোস্তান’। মান্টোর পরিবার ছবিটি পাকিস্তানে প্রদর্শনের জন্য চেষ্টা করছেন। আর তারা ভারতে এসে ছবিটি দেখতে চান। পরিচালক রাহাত কাজমী বলেন, ‘মান্টোর পরিবারকে যেন ভারতে এসে ছবিটি দেখার অনুমতি দেওয়া হয়, আমরা এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি।’

‘মান্টোস্তান’ ছবির ট্রেলার দেখেছেন সাদাত হাসান মান্টোর মেয়ে নুসরাত। তিনি খুব পছন্দ করেছেন। আর ছবিটি তৈরির ব্যাপারে তিনি গোড়া থেকেই রাহাত কাজমীকে সব ধরনের সহযোগিতা করেছেন।

গত বছর কান উৎ​সবের উদ্বোধনী ছবি ছিল ‘মান্টোস্তান’। এরপর সানফ্রান্সিস্কো, মেলবোর্ন, লন্ডন এবং এশিয়ার বিভিন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘মান্টোস্তান’। পেয়েছে অসংখ্য পুরস্কার।

Banglabid

ছবি তৈরির অভিজ্ঞতা প্রসঙ্গে রাহাত কাজমী বলেন, ‘ছবিটি করতে গিয়ে আমরা হাজারো বিপদের মুখে পড়েছি। কিন্তু পিছু হটিনি। ছবিটি তৈরির ব্যাপারে মান্টোর মেয়েকে পাশে পেয়েছি। তিনি আমাদের নানা ভাবে সহযোগিতা করেছেন।’

এদিকে সম্প্রতি সাদাত হাসান মান্টোকে নিয়ে গৌতম রায় লিখেছেন, ‘সাদাত হাসান মান্টোকে উপমহাদেশের দাঙ্গা ও দেশভাগের শ্রেষ্ঠ কথাকার বললে এত দিনে মনে হয় কেউ আর আপত্তি করবে না। দেশভাগের যন্ত্রণা, ছিন্নমূল মানুষের হাহাকার, দাঙ্গার আতঙ্ক, সাম্প্রদায়িকতার বিষাক্ত বিদ্বেষ এত নিপুণ দরদে আর কে-ই বা চিত্রিত করেছেন? দুর্ভাগ্য আমাদের, মান্টোর অধিকাংশ রচনাই উর্দুতে, আর সেকুলার ভারত শত্রুরাষ্ট্র পাকিস্তানের এই জাতীয় ভাষার চর্চাকে সর্বতোভাবে নিরুৎসাহিত করেছে।’ ইন্ডিয়া এক্সপ্রেস।

‘মান্টোস্তান’ ছবির ট্রেলার :

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ফেসবুক আইডি চালু করবেন যেভাবে

পরবর্তী

জঙ্গিবিরোধী অভিযান নিয়ে কী ধরণের মন্তব্য করা উচিৎ

পরবর্তী
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক

জঙ্গিবিরোধী অভিযান নিয়ে কী ধরণের মন্তব্য করা উচিৎ

কিছু ইতিবাচক দিক থাকলেও ব্যাংকিং খাত কিছুটা সমস্যায়: সিপিডি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT