চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৬
বিনোদন
A A

ক্রাইম থ্রিলারের দুনিয়ায় ফের সাড়া ফেলেছে নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘ফেসিং এল চ্যাপো’। মুক্তির মাত্র এক দিনেই বিশ্বজুড়ে নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিনেমার তালিকার শীর্ষে উঠে এসেছে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ক্রাইম থ্রিলার।

২১ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটির দৈর্ঘ্য মাত্র ৯১ মিনিট। পরিচালনা করেছেন চাভা কার্তাস। এতে অভিনয় করেছেন আলফোনসো হেরেরা, নোয়ে হার্নান্দেজ ও হেক্টর কটসিফাকিস।

‘ফেসিং এল চ্যাপো’-এর গল্প আবর্তিত হয়েছে বিশ্বের অন্যতম কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানকে ঘিরে।

Banglabid

গল্পে দুই পুলিশ কর্মকর্তা একটি চুরি যাওয়া গাড়ি থামান। কিন্তু গাড়িটি তল্লাশি করতে গিয়ে তারা আবিষ্কার করেন, এর ভেতরে থাকা ব্যক্তি আর কেউ নন- মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপো।

সেখান থেকেই শুরু হয় টানটান উত্তেজনার এক অধ্যায়। সিনেমাটি মূলত ২০১৬ সালে কারাগার থেকে পালিয়ে যাওয়া এল চ্যাপোকে পুনরায় গ্রেপ্তারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

এর আগে ২০১৫ সালের মাঝামাঝি সময়ে মেক্সিকোর একটি কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে তার পুনরায় গ্রেপ্তার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Reneta

এল চ্যাপোকে নিয়ে নেটফ্লিক্সের দ্বিতীয় বড় কাজ এটি। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘এল চ্যাপো’ সিরিজে তার জীবন, অপরাধজগতের উত্থান ও মাদক সাম্রাজ্যের বিস্তৃত গল্প দেখানো হয়েছিল। তিন মৌসুমের সেই সিরিজের তুলনায় ‘ফেসিং এল চ্যাপো’ সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে নির্মিত। আর এই সংক্ষিপ্ত, ঘটনাবহুল সময়ের গল্পই দর্শকদের আগ্রহের বড় কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এল চ্যাপো নামটির সঙ্গে দর্শকদের আগে থেকেই পরিচয় থাকায় সিনেমাটি মুক্তির পর দ্রুত দর্শকের নজরে আসে। একই সঙ্গে প্রায় এক দশক আগে ‘এল চ্যাপো’ সিরিজ দেখা দর্শকদের কাছেও নতুন দৃষ্টিকোণ থেকে এই কুখ্যাত মাদক সম্রাটের গল্প দেখার আগ্রহ তৈরি হয়েছে।

মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে নেটফ্লিক্সের শীর্ষ সিনেমা হয়ে ওঠা ‘ফেসিং এল চ্যাপো’ আগামী দিনগুলোতেও এই জনপ্রিয়তা ধরে রাখতে পারে কি না, এখন সেটিই দেখার বিষয়। স্ক্রিনর‌্যান্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল চ্যাপোনেটফ্লিক্সলিড বিনোদনসত্য ঘটনাসিনেমাসিরিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

পরবর্তী

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

পরবর্তী
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

সর্বশেষ

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT