আওয়ামী লীগ মানুষের ভোটে নয়, গায়েবী ভোটে জিতেছে বলে অভিযোগ করেছেন বিএনপির’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় নির্বাচনের আগের রাত ২৯ শে ডিসেম্বরকে, ১৯৭১ সালের ২৫ শে মার্চের কালো রাতের বিভৎসতার সাথে তুলনা করে তিনি বলেন, ২৯ শে ডিসেম্বর রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের কর্মীরা সারা দেশে ভোট জালিয়াতির খেলায় মেতেছিল। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীতে ধর্ষনের ঘটনার নিন্দা জানান তিনি।







