‘তেজাব’ খ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবার নাম লেখালেন ফ্যাশন বাজারে। ইতিমধ্যে নিজের পোশাকের-ব্র্যান্ড বাজারেও এনেছেন তিনি। নামও ঠিক করে ফেলেছেন ফ্যাশন হাউজের-‘ম্যাডজ’।
‘ম্যাডজ’ প্রথম প্রডাক্ট হিসেবে বাজারে এনেছে ‘ড্যান্স উইথ মাধুরী’ কালেকশন।
মূলত নৃত্যশিল্পী এবং খেলোয়াড়দের কথা মাথায় রেখেই এই কালেকশন আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
কটন আর লাইক্রার মিশ্রনে এই পোশাকগুলি তৈরি হয়েছে। স্বামী শ্রীরাম নেনে-র পরিকল্পনা মতোই নিজের পোশাকের-ব্র্যান্ড বাজারে এনেছেন মাধুরী।






