ফুটবল

মাদ্রিদ যাচ্ছে এমবাপের পরিবার

ফুটবল খেলোয়াড় এমবাপের পরিবার মাদ্রিদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল তারকা এমবাপের পরিবারের সদস্যরা মাদ্রিদ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ছবি তোলা হয়েছে একটি ফুটবল স্টেডিয়ামে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রিয়াল কর্তৃপক্ষের সাথে আলাপ সারতে আসছে সপ্তাহে মাদ্রিদ যাচ্ছে কাইলিয়ান এমবাপের পরিবার। আরএমসি স্পোর্টের প্রতিবেদন, এই গ্রীষ্মেই রিয়ালে যোগদান সাপেক্ষে ফরাসি ফরোয়ার্ডের ছবিসত্ত্বের ব্যাপারে আলাপ করবে দুপক্ষ।

ফরাসি ক্লাব পিএসজির সাথে এমবাপের চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ৩০ জুন। বিশ্বকাপজয়ী তারকা চুক্তি নবায়ন করবেন কিনা সে ব্যাপারে চলছে জল্পনা-কল্পনা।

শৈশবের পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদের সাথে কথাবার্তা আগেই সেরে ফেলেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড, বেশ কিছুদিন ধরেই এমন খবর সয়লাব। নিজেদের সেরা খেলোয়াড়কে হারাতে চাচ্ছে না প্যারিসের ক্লাবটিও।

পিএসজি চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনার ডিম দেয়া হাঁসকে ধরে রাখতে। গত সপ্তাহে কাতারের দোহায় এমবাপের মা ফাইজা লামারির সাথে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।

বিষয়:কিলিয়ান এমবাপে খেলাইফি পিএসজি রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…