চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদ ডার্বিতে বেলিংহ্যাম-এমবাপেকে পাচ্ছে রিয়াল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদের সামনের লড়াইটা শুধু নগরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে নয়, যুক্ত হয়েছে চোট ও লা লিগা শিরোপা নজরের মধ্যে রাখার লড়াইও। কঠিন পরীক্ষা লস ব্লাঙ্কোসদের। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে তারুণ্য নির্ভর দল নিয়ে হারিয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যরা। এবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরীক্ষা। ম্যাচের আগে কোচ আশাবাদী, দলে পাবেন জুড বেলিংহ্যাম এবং কাইলিয়ান এমবাপেকে।

ফেব্রুয়ারির প্রথমদিনে হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হওয়ার পর মাঠের বাইরে ইংলিশ তারকা বেলিংহ্যাম। সিটির বিপক্ষে হাঁটু মচকে গেছে ফরাসি তারকা এমবাপের। রিয়ালের চোটের তালিকা বেশ বড়। এডুয়ার্ডো কামাভিঙ্গা, রদ্রিগো, থিবো কোর্ত্তয়া, এডের মিলিতাও, দানি সেবেলোস, ডেভিড আলাবা, রাউল আসেনসিও চোটে। রিয়াল কোচ আত্মবিশ্বাসী, ডার্বিতে ফিরবেন বেলিংহ্যাম এবং এমবাপে।

রোববার সান্তিয়গো বার্নাব্যুতে রাত ২টায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে ব্লাঙ্কোস কোচ বলেছেন, ‘বেলিংহ্যাম খেলার জন্য প্রস্তুত, এমনকি অ্যাটলেটিকোর বিপক্ষেও থাকবে। দেখা যাক খেলে কিনা, আমার মনে হয় খেলবে। তাকে মাঠে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সে বুদ্ধিমান খেলোয়াড় এবং প্রতিটি মুহূর্তে কী করতে হবে তা জানে। খুশি যে সে আমাদের সাহায্য করার জন্য পুরোপুরি প্রস্তুত।’

Banglabid

‘বলেছিলাম যেদিন এমবাপে ফিরবে, শতভাগ ফিট থেকেই ফিরবে। ম্যানচেস্টারে তার দৌড়গুলো দেখে আমার সেটাই মনে হয়েছে। দেখিয়েছে যে সে ঠিক আছে। আমার পূর্ণ আস্থা আছে, শতভাগ ফিট।’

দুই তারকাই ইতিমধ্যে আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলেও ডাক পেয়েছেন। আরবেলোয়া বলছেন, ‘আমার মনে হয় এটা দারুণ ব্যাপার। তারা খেলার জন্য প্রস্তুত এবং আমাদের হয়ে কিছু সময় খেলেছেও। তাই তাদের দেশের হয়ে খেলতে যাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা নেই। বেলিংহ্যাম ও এমবাপের মতো খেলোয়াড়দের ক্ষেত্রে এটা আশা করা যায় না যে তারা জাতীয় দলে ডাক পাবে না।’

দুজনকে নিয়ে কোনরকম তাড়াহুড়ো হয়ে যাচ্ছে নাকি এমন প্রসঙ্গে আরবেলোয়া বলেছেন, ‘বিশ্বকাপ আর কয়েকমাস পরেই। পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পারছি। তবে আমিও দলে কিছু রদবদল করব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকো মাদ্রিদএমবাপেবেলিংহ্যামরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেল দুর্ঘটনায় অঝোরে কাঁদলেন এমপি মনিরুল

পরবর্তী

আদালতে তোলা হলো হাদি হত্যার দুই আসামিকে

পরবর্তী

আদালতে তোলা হলো হাদি হত্যার দুই আসামিকে

ঈদের দিন সালমান বললেন 'ড্যাড ইজ ব্যাক'

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT