জনপদ

মাদারীপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জনতার ভিড়, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদারীপুরের কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজারের কাছে মানিক সরদার (৫০) নামের এক কৃষকলীগ নেতাকে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটেছে বলে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল নিশ্চিত করেছেন।

নিহত মানিক সরদার একই এলাকার আলমগীর সরদারের ছেলে। কালকিনি উপজেলা কৃষকলীগের কৃষক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

কালকিনি থানার ওসি ইশতিয়াক বলেন, ‘ফাঁসিয়াতলায় মানিক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনা কে বা কারা কিসের জন্য ঘটিয়েছে, সেটি এখনো আমরা স্পষ্ট নই। বিষয়টি নিয়ে কাজ করছি।

পুলিশ জানায়, সোমবার রাত ৮ টার দিকে কালকিনি উপজেলার আলী নগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারের কাছে একদল দুর্বৃত্তরা পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নদীর পাড়েই ফেলে রাখে যায়।

পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ মাহমুদ আহত মানিক সরদারকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হাসপাতলে মাদারীপুর সদর থানা থেকে পুলিশ আসে।

 

বিষয়:মাদারীপুর হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…