চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকবিরোধী অভিযান: ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৮ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৮
জনপদ, ময়মনসিংহ
A A

ময়মনসিংহের ত্রিশাল ও তারাকান্দা উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ স্বপন (৩০) ও আলী হোসেন (৩৮) নামে দুই ব্যক্তি নিহত হয়েছে। পৃথক পৃথক ঘটনায় আহত হয়েছে ৪ পুলিশ সদস্য। নিহতরা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান: মাদক বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে ত্রিশালে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক বিক্রেতা স্বপন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে তিনটি রামদা ও ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এদিকে রাত পৌনে ৩টার দিকে তারাকান্দা-ফুলপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক বিক্রেতারা। পুলিশও পাল্টা গুলি করলে মাদক বিক্রেতা আলী হোসেন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাদক বিক্রেতা আলী হোসেনের বিরুদ্ধে মাদকসহ ২০ টি মামলা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তীব্র গ্যাস সংকটে ভোগান্তিতে গ্রাহকরা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোন চাপ নেই: গয়েশ্বর চন্দ্র রায়

জুলাই ২৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ১৮: আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা কর্মজীবী মানুষদের দুঃখগাথা

জুলাই ২৪, ২০২৬

ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি কতক্ষণে মেরামত হবে অনিশ্চিত

জুলাই ২৪, ২০২৬

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT