ক্রিকেট

মাথায় আঘাত পাওয়া ফার্নান্দোকে নেয়া হল হাসপাতালে

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিম ইকবাল ব্যাটিং করছেন, তার পাশে একজন উইকেটরক্ষক অবস্থান করছেন, ক্রিকেট মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ব্যাটিং করার সময় শরিফুল ইসলামের বলে মাথায় আঘাত পাওয়া বিশ্ব ফার্নান্দোকে হাসপাতালে নেয়া হয়েছে। করানো হবে এমআরআই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে খবরটি।

সোমবার টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করার সময় চোট পান ফার্নান্দো। ব্যাটিংয়ে বিরতি নিয়ে নামেন। পরে বোলিংও করেন। মঙ্গলবার তৃতীয় দিনেও করেছেন ৪ ওভার। মোট ৮ ওভার বল করে ৪২ রান দেন এ পেসার।

লাঞ্চ বিরতির পর অস্বস্তি অনুভব করায় ফার্নান্দোকে হাসপাতালে পাঠানো হয়েছে। ‘কনকাশন সাব’ হিসেবে তার জায়গায় খেলবেন স্কোয়াডের অন্যকোনো পেসার।

বিষয়:ফার্নান্দো বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট শরিফুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…