ফুটবল

মাথার চুলে মেসির ছবি

মাথার চুলে মেসির ছবি

অনেক ভক্ত সমর্থকই পছন্দের মহাতারকার মতো করে নিজের চুল ছাঁটতে পছন্দ করেন। মেসি, নেইমার বা রোনালদোর মতো চুলের ছাঁটও নতুন কিছু নয়। কিন্তু চুলের মধ্যেই যদি পাওয়া যায় মেসি বা নেইমার রোনালদোর মুখের ছবি, তাহলে কেমন হয়? বিশ্বকাপের আগে সার্বিয়ায় হিট এমনই নতুন চুলের ছাঁট।

কাজটা করেছেন মারিও ভালা নামের এক হেয়ার স্টাইলিস্ট। সার্বিয়ার নোভি সাড শহরে নিজের সেলুনে এই নতুন হেয়ারকাট চালু করেছেন ভালা। চুল ছেঁটে মাথাতেই নিখুঁতভাবে একে দিচ্ছেন মেসি কিম্বা রোনালদোর মুখের ছবি। আর তাতেই মুগ্ধ সমর্থকরা ভিড় জমাচ্ছেন ভালার সেলুনে। রীতিমতো লাইন পড়ে যাচ্ছে এই ‘হেয়ার ট্যাটু’র জন্য।

অন্য সময় ভালা চুল কাটাতে নেন ৯ ইউরো। কিন্তু বিশ্বকাপের সময় মেসি, রোনালদোর মুখের মতো চুলের ছাঁট এতটাই হিট যে তিনি দাম বাড়িয়েছেন প্রায় ১৯ গুণ। নতুন ছাঁটের জন্য তিনি নিচ্ছেন ১৫০ ইউরো।মাথার চুলে মেসির ছবি

ভালা বলেছেন, ‘হেয়ার ট্যাটু বিষয়টি সহজ নয়, আসলে চুলের ছাঁটের মধ্য প্রতিকৃতি আঁকাটা খুবই কঠিন কাজ। এক একটা প্রতিকৃতি আঁকতে ৫ থেকে ৭ ঘণ্টা সময় চলে যায়।’

তবে এই কঠিন কাজ করে ভালা এখন শুধু অর্থই পাচ্ছেন না বরং তিনি এখন রীতিমতো সেলেব্রিটিও।

বিষয়:রাশিয়া বিশ্বকাপ ২০১৮ লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…