অন্যান্য

মাছে বানরে খাদ্য যুদ্ধ

মাছে বানরে খাদ্য যুদ্ধ

সত্যিই ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। তা না হলে কি জলের মাছের সঙ্গে খাবার খেতে যুদ্ধে অবতীর্ণ হবে ক্ষুধার্ত বানর।

চীনের আনহুই প্রদেশের দ্য হেফেই চিড়িয়াখানায় ঘটে ওই আশ্চর্য ঘটনাটি। চীনের সিসিটিভি জানায়, প্রচণ্ড গরমের কারণে চিড়িয়াখানার পুকুরে বেশ কয়েকদিন ধরেই জাপানী এক জাতের ছোট লেজওয়ালা বানরের আনাগোনা লক্ষ্য করে।

কিন্তু গতকাল সোমবারে চিড়িয়াখানায় দায়িত্বরত কর্মীরা দুপুরে  যখন মাছের খাবার পুকুরে দিতে যায় ঠিক তখনই একটি ক্ষুধার্ত বানার মাছের খাবারগুলো খাওয়ার জন্য মাছের সঙ্গেই যুদ্ধে লিপ্ত হয়। এক পর্যায়ে মাছের মুখ থেকে থাবা দিয়ে খাবার নিয়ে খাওয়ার প্রচন্ড কসরত করতে থাকে বানর।

পরে চিড়িয়াখানার কর্মীরা পুকুর থেকে বানরকে তুলে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে।

বিষয়:চীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…