চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে নিয়ে অভিনয় করলেন জোভান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

অভিনেতা ফারহান আহমেদ জোভানের মা সহেলী আহমেদ শিখা গৃহিণী। এবার মাকে নিয়ে প্রথমবার অভিনয় করলেন ছোটপর্দার ব্যস্ততম এই অভিনেতা। নির্মাতা সরদার রোকনের পরিচালনায় ইতোমধ্যেই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

শফিকুর রহমান শান্তনুর রচনায় জোভান ও তার মা সহেলী আহমেদ শিখা অভিনীত নাটকের নাম ‘কাতান শাড়ি’। নির্মাতা সরদার রোকন চ্যানেল আই অনলাইনকে জানান, নাটকে শাড়ি ক্রেতার চরিত্র ছিল। ওই চরিত্রে রূপদান করেছেন জোভানের মা। গল্পে দেখা যাবে, জোভান শাড়ির দোকানের কর্মচারী। তিনি তার মায়ের কাছে শাড়ির ডেলিভারি দিতে যান।

নির্মাতা বলেন, জোভানের মা শিখা আন্টির সঙ্গে আমার সুসম্পর্ক। তিনি শুটিং সেটে এলে তাকে চরিত্রটির প্রস্তাব দেই। উনিও রাজি হয়ে যান। ক্যামেরার সামনে তাকে নার্ভাস লাগেনি। উনি ভালোভাবেই কাজটি করেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, অভিনয় করতে গিয়ে জোভান তাকে আপা বলে ডেকেছেন।

এদিকে, মায়ের সঙ্গে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, তার অভিনয় করার ইচ্ছা অনেকদিনের। এবার একটু সুযোগ পেয়ে আম্মুকে জানাই, তিনি সেটা করতে রাজি হন। এটাই তার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। আমার কাছে ভীষণ ভালো লাগছে আম্মুর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে।

‘কাতান শাড়ি’ নাটকে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শিল্পী সরকার, শাহেদ খন্দকার, রাজু আহমেদ, ইমরান, সহেলী আহমেদ শিখা প্রমুখ। ২৭ ডিসেম্বর শুক্রবার একটি বেসরকারি টিভিতে রাত ৮ টায় নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা সরকার রোকন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জোভাননাটকফারহান জোভানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT