চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাইনাস ওয়ান ফর্মূলার নীল নকশা বাস্তবায়ন করতে পারবে না সরকার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরিয়ে আবারও ২০১৪ সালের মতো অবৈধ নির্বাচন করার সরকারি যে নীল নকশা, তা বাস্তবায়ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন: ‘গতকাল নৌমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার সাজা নিশ্চিত। এর আগে ওবায়দুল কাদের, মাহবুবুল আলম হানিফসহ আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে সুস্পষ্ট যে আদালতের রায় কী হবে, তা তারা জানেন। নয়তো তারা এসব কথা কিভাবে বলেন? নিশ্চয় তারা এমন কিছু সাজিয়ে রেখেছেন।’

তিনি বলেন: ‘২০১৪ সালের মতো আরেকটি নির্বাচন করতে পারবে না জেনেই তারা বিএনপি চেয়ারপার্সনকে সরাতে চায়। তাকে মিথ্যা মামলায় রায় দিয়ে সরাতে পারলেই আবারও ক্ষমতা নিশ্চিত।’

কিন্তু আদালতের কাঁধে বন্দুক রেখে যে মাইনাস ওয়ান ফর্মূলা বাস্তবায়ন করতে চায়, সে লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে না সরকার। সরকারের নীল নকশা জনগণ বুঝে গেছে।

আওয়ামী দুঃশাসনের দিন শেষ হয়ে আসছে মন্তব্য করে রিজভী বলেন: ‘শেখ হাসিনার নির্দেশে এ নীল নকশা বাস্তবায়ন করার পায়তারা চলছে। সম্পূর্ণ প্রতিহিংসা থেকে সরকার এ নীল নকশা বাস্তবায়ন করছে। আদালতের কাঁধে বন্দুক রেখে কোন অসাধু রায় দেয়া হলে সরকারের পতন ঘটবে।’

রিজভী বলেন: ‘৮ ফেব্রুয়ারির জন্য আমরা অপেক্ষা করছি। ন্যায় বিচার হলে বেগম খালেদা জিয়াকে আটকানো যাবে না। বেগম খালেদা জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তাকে ছাড়া এ দেশে কোন নির্বাচন হবে না।’

Reneta

আগামী ৩ ফেব্রুয়ারি, শনিবার সকালে বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন হলে বিএনপির নির্বাহী কমিটির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলেও জানান রিজভী।

তিনি বলেন, দেশের রাজনৈতিক অরাজকতার পরিস্থিতির কারণে এতদিন পর নির্বাহী কমিটির কাউন্সিল করা হচ্ছে। ইতোমধ্যে দলের মহাসচিব সকলের কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন বলে জানান রিজভী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনবিএনপিবেগম খালেদা জিয়াসরকারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বরগুনায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT