জনপদ

মহিষের দুধ সংগ্রহ করে বাড়ি ফেরা হলো না কৃষকের

কেশবপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের বহির্দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কেশবপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের বহির্দৃশ্য, যেখানে হাসপাতালের সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ‌‘হাদা ব্যাপারি দোকান’ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বেলাল নামে একজন কৃষক নিহত ও তার ভাই মাসুদ গুরুতর আহত হয়েছেন।

নিহতের আরেক ভাই ননা মিয়া জানান: ফজরের নামাজের পর তারা মহিষের দুধ সংগ্রহ করতে বাড়ি থেকে যাওয়ার পথে হাসেম ডাকাত বাহিনীর অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরতর জখম করে। তাদের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়: ভূমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনাটি ঘটতে পারে। গত ৭ মাস আগে ওই এলাকার ননা মিয়া ও শুক্কুরের মধ্যে ভূমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হলে ননা মিয়াসহ ৫/৬ জন আহত হয়। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি মামলাও হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান: এলাকাবাসী হামলাকারীদের বাড়িঘর ঘেরাও করে রাখলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ জন জনকে গ্রেপ্তার ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয়:কৃষকফেনী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…