চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারির মহামড়কের অপেক্ষায় বাংলাদেশ?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:৪৮ অপরাহ্ণ ০২, জুলাই ২০২১
সম্পাদকীয়
A A

গত প্রায় দেড় বছর যাবৎ করোনাভাইরাসে বাংলাদেশ এক প্রকার অচল হয়ে আছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি ব্যবসা আজ চরম হুমকির মুখে। দেশের মানুষের আয় বৈষম্য বেড়ে গেছে অনেক। ভ্যাকসিনের অপ্রতুলতা আর জনগণের স্বাস্থ্যবিধি না মানায় এই ভাইরাসের প্রকোপ এমনই বেড়েছে যে সর্বোচ্চ মৃত্যু দেখেছি আমরা। সরকার নানা উদ্যোগের পাশাপাশি তৃতীয়বারের মত কঠোর লকডাউন ঘোষণা করার পর প্রথমদিনেই মৃত্যুর রেকর্ড। সার্বিকভাবে লকডাউন যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা হচ্ছে না। জনগণও বিধিনিষেধ মানছে না। এই লকডাউন অর্থহীনতায় পর্যবসিত হয়েছে। জনগণকে এই ভাইরাসের ভয়বহতা বোঝানো যাচ্ছে না। আবার সরকারও কঠোর ব্যবস্থা নিচ্ছে না। এই অবস্থায় নিশ্চিত মৃত্যুর অপেক্ষা করা ছাড়া এই জনপদের মানুষের যেন কিছুই করার নেই।

গতকাল চ্যানেল আই অনলাইন’র সংবাদে বিস্তারিত প্রকাশ হয়েছে। কোভিড-১৯ সংক্রমণের ৪৮১তম দিনে দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। শুক্রবারও দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে।

আমরা মনে করি দ্রুত বাড়তে থাকা মৃত্যুর হার কমাতে সরকারকে অত্যন্ত দক্ষতার সঙ্গে কার্যকরি পদক্ষেপ নিতে হবে। জনগণের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর কার্যক্রম পরিচালনা করতে হবে। এই মহামারির বিভৎস রূপ দেখার আগেই এখনই সরকার ও তার সংশ্লিষ্ট দপ্তরসমূহকে কাঠামোগতভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। নতুবা মৃত্যু ও মড়কের ইতিহাসে বাংলাদেশের সকল অর্জন ধূলিস্যাৎ হয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসমৃত্যুর হারলকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT