চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারির ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে পৃথিবী: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২০, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ‘নতুন ও বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে।

ব্রাজিলে ১০ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হওয়া এবং আমেরিকার দেশগুলোতে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে শুক্রবার ডব্লিউএইচও এ বিষয়ে সতর্ক করলো।

এদিকে কলম্বিয়া ও মেক্সিকো করোনা সংক্রমণের মাইলফলক পাড়ি দিয়েছে। দেশ দুটিতে মৃতের সংখ্যা যথাক্রমে ২ হাজার ও ২০ হাজার ছাড়িয়ে গেছে।

ইউরোপে করোনার সংক্রমণ কমে আসার প্রেক্ষিতে লকডাউন শিথিল করা হচ্ছে। কিন্তু এশিয়ার কিছু অংশে করোনা তার মরণ থাবা বসাচ্ছে।

করোনা ছড়িয়ে পড়া রোধে নেয়া পদক্ষেপসমূহের কারণে অর্থনৈতিক ক্ষতি হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিচ্ছিন্ন থাকার বিষয়ে ছাড় না দেয়ার ব্যাপারে সতর্ক করেছে।

সংস্থাটির প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্ব নতুন ও বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অনেক লোকই বাড়িতে থেকে ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়েছেন। কিন্তু ভাইরাসটি এখনও দ্রুতই ছড়িয়ে যাচ্ছে। বিশ্বে করোনা ভাইরাসে ৪ লাখ ৫৮ হাজারেরও বেশি লোক মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৮৬ লাখ মানুষ।

এদিকে বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ভ্যাকসিন তৈরির জন্যে নিরলস কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

আমেরিকার পর বিশ্বে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি ব্রাজিলে। দেশটিতে একদিনে প্রায় ৫৫ হাজার লোক সংক্রমিত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখেরও বেশি। মারা গেছে প্রায় ৪৯ হাজার লোক।

মেক্সিকোতে সংক্রমণ অনেক বেশি হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ আগামী সপ্তাহ থেকে সবকিছু পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা করেছে। বিশ্বে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক সংক্রমিত ও মারা গেছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা এক লাখ ১৯ হাজারেরও বেশি।

দেশটির শীর্ষ বিশেষজ্ঞ এন্থনি ফুসি এক সাক্ষাতকারে বলেছেন, আমেরিকা নতুন করে লকডাউন জারি করবে না।

তিনি বলেন, এরচেয়ে যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানে ভালোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টার ওপর জোর দেয়া হবে।

তিনি ভ্যাকসিনের বিষয়ে আশাবাদী হয়ে বলেছেন, প্রাথমিক ফলাফলগুলো উৎসাহব্যঞ্জক।

ট্যাগ: করোনাভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কামাল লোহানীর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

পরবর্তী

জাস্টিন ট্রুডোর হতাশা

পরবর্তী

জাস্টিন ট্রুডোর হতাশা

আট বছর পর বব ডিলানের অ্যালবাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT