একের পর এক ইনজুরির ধাক্কায় মহাবিপদে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। মেসি-আগুয়েরোর পর ইনজুরির কারণে এবার দল থেকে ছিটকে পড়েছেন কার্লোস তেভেজ। ১৩ নভেম্বর বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
নিয়মিত অধিনায়ক লিওনেল মেসি, স্ট্রাইকার সার্জিও আগুয়েরো, উইংগার পাওলো জাবালেতা ও ডিফেন্ডার এজকুয়েল গ্যারের পর তেভেজকে হারিয়ে দিশেহারা আর্জেন্টিনা দল। শুধু ব্রাজিল ম্যাচই নয়, পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও খেলতে পারবেন না ‘ফাইভস্টার’।
পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে তেভেজের। প্রায় এক সপ্তাহ অপেক্ষার আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নিশ্চিত করে পরের দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি।
বাছাইপর্বের প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলে হারে মেসিরা।
আর প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পেয়েছে ব্রাজিল। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারানোর পর চিলি বিপক্ষে ২-০ গোলে জয় পায় সেলেকাওরা।






