আন্তর্জাতিক

মহাকাশে বিশ্বের প্রথম সিক্স-জি স্যাটেলাইট চীনের

চীনের মহাকাশে প্রথম সিক্স-জি স্যাটেলাইট উৎক্ষেপণ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের মহাকাশে প্রথম সিক্স-জি স্যাটেলাইটের উৎক্ষেপণ, আকাশে উড়ন্ত রকেট ও দর্শক।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহাকাশের কক্ষপথে বিশ্বের প্রথমবারের জন্য স্যাটেলাইট পাঠিয়েছে চীন। দেশটি বলছে, সিক্স-জি টেকনোলজির অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটটি পাঠানো হয়েছে।

এর সঙ্গে অন্য আরও ১২টি স্যাটেলাইট পাঠিয়েছে চীন। তাইয়ুয়ানের শানসি প্রদেশ থেকে তা উৎক্ষেপন করা হয়।

চীনের পক্ষ থেকে বলা হয়েছে, হাইস্পিড টেকনোলজির এই পরীক্ষ সফল হলে যোগাযোগ প্রযুক্তিকে ষষ্ঠ প্রজন্মে নিয়ে যাবে।

এছাড়াও স্যাটেলাইটটি মহাকাশে তার কার্যক্রম সফলভাবে পরিচালনা করতে পারলে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং বনে ছড়িয়ে পড়া আগুন প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিষয়:চীন স্যাটেলাইট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…