তথ্যপ্রযুক্তি

মহাকর্ষ বলের রহস্য উদঘাটন

মহাকর্ষ বলের রহস্য উদঘাটন

মহাকর্ষ বল কীভাবে কাজ করে সে রহস্য উদঘাটনের ঘোষণা দিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের দেয়া আপেক্ষিকতা তত্ত্বেও মহাকর্ষ তরঙ্গের কথা বলা হয়েছিলো-যা ১০১ বছর পরের এই আবিষ্কারে সত্য প্রমাণ হলো।

জার্মান বিজ্ঞানী আইনস্টাইন ১৯১৫ সালে আপেক্ষিকতার সাধারণ তত্ত্বের ধারণা প্রকাশ করেন। যাতে বলা হয়েছিলো, ১৪ শ কোটি বছর আগে মহাবিস্ফোরণ বা ‘বিগ ব্যাং’-এর পর উত্তাল ঢেউয়ে মহাকর্ষীয় তরঙ্গের সৃষ্টি হয়েছিল। যা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এখনো ছড়িয়ে পড়ছে। তারই প্রমাণ পেলেন বিজ্ঞানীরা।

কয়েক দশকের গবেষণার পর লিগো কোলাবরেশন নামে বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল বৃহস্পতিবার যুগান্তকারী এই আবিষ্কারের ঘোষণা দেন। এ ঘটনাকে ইতিহাসের মাইলফলক হিসেবে অভিহিত করেছেন, ব্ল্যাক হোল নিয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা করা বিজ্ঞানী স্টিফেন হকিং।

মহাকর্ষীয় তরঙ্গ মহাবিশ্বকে দেখার ক্ষেত্রে সম্পূর্ণ নতুন পথ দেখাবে বলেও জানান তিনি।

বিষয়:মহাকর্ষীয় বল রহস্য উদঘাটন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…